এক্সপ্লোর

Nadia Accident Update: হাঁসখালির দুর্ঘটনায় ট্যুইটে সমবেদনা মোদির, 'পথ নিরাপত্তা নিয়ে ভাবা দরকার' মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

হাঁসখালির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে রাজ্যপাল লিখেছেন, পথ নিরাপত্তা নিয়ে ভাবা দরকার। 

নদিয়া: ‘পশ্চিমবঙ্গের (West Bengal) নদিয়ায় (Nadia) সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে অত্যন্ত ব্যথিত’ হাঁসখালির (Hanskhali) দুর্ঘটনায় ট্যুইট প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi)। তিনি লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

হাঁসখালির (Hanskhali) ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah)। শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রীকে (Cm Mamata Banerjee) খোঁচা দিয়ে রাজ্যপাল (Governor Tweet) লিখেছেন, মৃত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে ভাবা দরকার। 

রবিবার নদিয়ার (Nadia) হাঁসখালিতে Hanskhali)  দুর্ঘটনার কবলে পড়ে শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন একই পরিবারের সদস্য বলে খবর। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। এরমধ্যে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। 

স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের (Nabadwip) শ্মশানে যাচ্ছিলেন আত্মীয়-পরিজনেরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর (Krishnanagar) রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে (Saktinagar zeela Hospital) ভর্তি। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়।  এমন ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় মর্মান্তিক ঘটনা
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget