এক্সপ্লোর

Police Attacked : বোমাবাজিতে অভিযুক্তদের ধরতে গিয়ে বোমায় আক্রান্ত পুলিশ ! নদিয়ায় জখম ৫

Nadia News : অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশের গাড়িতে বোমাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : বোমাবাজির (Bombing) পুরনো মামলায় অভিযুক্তদের ধরতে গিয়ে বোমায় আক্রান্ত পুলিশ (Police) ! ঘটনাকে ঘিরে তুলকালাম কাণ্ড নদিয়ার (Nadia) কালীগঞ্জে। পুলিশ সূত্রে দাবি, ওসি এবং সিভিক ভলান্টিয়ার মিলিয়ে মোট ৫ জন বোমায় জখম (Injured) হয়েছেন। গ্রেফতার (Arrested) ৩ অভিযুক্ত। পুলিশের ওপর হামলার পর সিপিএমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, বোমাবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম (CPIM)।

নদিয়ার কালীগঞ্জে আক্রান্ত পুলিশ

গভীর রাতে দাউদাউ করে জ্বলছে বাড়ি। তার সঙ্গে ঘন ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ। সকালেও রাস্তায় পড়ে সকেট বোমার খোল। পুলিশের বেতের লাঠি। আর ধারাল অস্ত্র। সোমবার রাতে তুলকালামের চিহ্ন রয়েছে মঙ্গলবারও। নদিয়ার কালীগঞ্জে আক্রান্ত পুলিশ। বোমাবাজির মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে বোমার মুখে পড়লেন পুলিশকর্মীরা। ওসি, ৩ জন সিভিক ভলান্টিয়ার এবং গাড়িচালক-সহ মোট ৫ জন জখম হয়েছেন এই ঘটনায়। গোটা ঘটনার জেরে এখনও থমথমে কালীগঞ্জের মোলান্দি গ্রাম। কালীগঞ্জের মোলান্দি গ্রামের বাসিন্দা আসমা বিবি বলেছেন, 'আসামী ধরতে এসেছিল পুলিশ। আসামী ধরতে এসে ওদের সঙ্গে যুদ্ধ শুরু হয়।'

কীভাবে ঘটনার সূত্রপাত ?

ঘটনার সূত্রপাত, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতাকে বোমা ছোড়ার অভিযোগ সংক্রান্ত একবছরের পুরনো মামলায় সাদ্দাম শেখ নামে এক সিপিএম কর্মী-সহ কয়েকজনকে ধরতে সোমবার মোলান্দি গ্রামে যায় পুলিশ। অভিযুক্তরা সবাই পালিয়ে যায়। তারপরই পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় ও এক সিভিক ভলান্টিয়ার বোমায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তৃণমূল শিবিরের অভিযোগ, বোমাবাজির জেরে পুলিশ পিছু হঠতেই, একদল সিপিএম সমর্থক এলাকায় তাণ্ডব চালায়। তৃণমূল সমর্থকদের বাড়িতে লুঠপাট, ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

রাজনৈতিক দ্বন্দ্ব

ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক টানাপোড়েন। তৃণমূলের তরফে অভিযোগের তির সিপিএমের দিকে। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে সিপিএম। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ বলেছেন, 'সিপিএমের লোকজন হামলা চালিয়েছে।' যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। সিপিএম-এর নদিয়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশিস আচার্য বলেছেন, 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওরাই বোমা মজুত করছে। ওখানে সিপিএমের কেউ নেই।'

কৃষ্ণনগর থেকে পুলিশ সুপার ঈশানী পালের নেতৃত্বে রাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশের গাড়িতে বোমাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- ব্যক্তি-আক্রমণ নয়, লড়াই হবে রাজনৈতিক, কৌস্তভকে বার্তা অধীরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget