এক্সপ্লোর

Nadia News: বিজেপি পঞ্চায়েত সদস্যার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুর্গাপুজোর চতুর্থীর রাতেও রাজনৈতিক হিংসা। ঢাকের বাদ্যি নয়, গভীর রাতে বোমার আওয়াজে ঘুম ভাঙল বিজেপি পঞ্চায়েত সদস্যার।

সুজিত মণ্ডল, নদিয়া: পুজোর আবহেও বোমাবাজি। নদিয়ার (Nadia) রানাঘাটে (Ranaghat) বিজেপি (BJP) পঞ্চায়েত সদস্যার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা। নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। পাল্টা বিজেপির অন্তর্কলহকে দায়ী করেছে শাসকদল। 

দুর্গাপুজোর (Durga Puja) চতুর্থীর রাতেও রাজনৈতিক হিংসা। ঢাকের বাদ্যি নয়, গভীর রাতে বোমার আওয়াজে ঘুম ভাঙল বিজেপি পঞ্চায়েত সদস্যার। নদিয়ার রানাঘাটের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা অর্পণা পাল।

অভিযোগ, বুধবার রাত ৩টে নাগাদ তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়। একটি লাগে বাড়ির সামনের দেওয়ালে। বোমার ঘায়ে বাড়ি লাগোয়া দোকানের শাটার ফুটো হয়ে যায়। গত পঞ্চায়েত ভোটে(Panchayat Elections)  আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মোট ২৭টি আসনের মধ্যে তৃণমূল জেতে ২৩টি আসনে। বিজেপি পায় ৪টি আসন। বিজেপি পঞ্চায়েত সদস্যার অভিযোগ, রাজনৈতিক কারণেই এই হামলা। যদিও, বিজেপির ঘাড়েই বোমাবাজির দায় চাপিয়েছে তৃণমূল। 

রানাঘাট আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা অর্পণা পালের কথায়, শাসকদল তৃণমূল থেকেই করেছে, কারা করবে, রাজনৈতিক হিংসার কারণে চোখের ডাক্তার বসাব বলেছিলাম ক্লাবে, বিজেপির প্রার্থী বলে আমাকে বসাতে দেয়নি।                                                                                                                                                                                        

রানাঘাট ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সভাপতি প্রদীপ ঘোষের কথায়, 'যে বাড়িতে বোম পড়েছে সেই বাড়িতে মিটিং চলে। এদের দুটো লবির গন্ডগোল চরমে। বিরোধীরা আমাদের বদনাম করতে এটা করেছে'। বৃহস্পতিবার ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। রাজনৈতিক হিংসা নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে বোমাবাজি, খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: ED: যে কোনও জায়গায় গিয়ে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে, নির্দেশ ইডির বিশেষ আদালতের

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন
Suvendu Adhikari |যেদিন প্রচারে গিয়েছিলাম, শাখারভকে বলেছিলাম, পঞ্চাশহাজার ভোটে জিতবেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget