এক্সপ্লোর

ED: যে কোনও জায়গায় গিয়ে সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে, নির্দেশ ইডির বিশেষ আদালতের

এসএসকেএমের চিকিৎসকরাই সুজয়কৃষ্ণ ভদ্রর স্বাস্থ্য পরীক্ষার পর ঠিক করবে, তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা বা জেলে ফেরানো যাবে কিনা।

প্রকাশ সিনহা, কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আর কোনও বাধা রইল না। যে কোনও জায়গায় গিয়ে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। নির্দেশ দিল ইডির (Enforcement) বিশেষ আদালত। গতকাল ইডি আদলতে জানায়, কোর্ট কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিলেও তা করা যাচ্ছে না। কারণ দীর্ঘদিন ধরে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি তাঁকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আবেদনও জানায় ইডি। এসএসকেএমের চিকিৎসকরাই সুজয়কৃষ্ণ ভদ্রর স্বাস্থ্য পরীক্ষার পর ঠিক করবে, তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কিনা বা জেলে ফেরানো যাবে কিনা। ইডির আবেদনের প্রেক্ষিতে নির্দেশ দিল বিশেষ আদালত। 

হাসপাতালে সারপ্রাইজ ভিজিট: গত ১৮ অক্টোবর সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে এসএসকেএমে সারপ্রাইজ ভিজিট করে ইডি। এদিন বিকেলে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে হাসপাতালে পৌঁছে যান ৩ জন ইডি আধিকারিক। কেবিনে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। অগাস্টে বাইপাস সার্জারির পর জেলে ফেরার সঙ্গে সঙ্গেই বুকে ব্যথা শুরু হয়েছিল তাঁর। সেই দিনই তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে। এরপর থেকে সেখানেই টানা ভর্তি রয়েছেন তিনি। তাই তাঁর কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি চাইল ইডি। তাঁর কী কী সমস্যা রয়েছে, কোন কোন ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে সমস্তটাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চায় ইডি। সূত্রের খবর,  এর পর সুজয়কৃষ্ণের চিকিৎসা সংক্রান্ত সেই সমস্ত নথি নিয়ে আলাদা করে চিকিৎসকের পরামর্শ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি: সুজয়কৃষ্ণ ভদ্রকে দেখতে SSKM-এ সারপ্রাইজ ভিজিটের পর গতকাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে তথ্য তলব করে ED। সূত্রের খবর, জানতে চাওয়া হয়, জেলে থাকাকালীন কী ঘটেছিল যাতে তড়িঘড়ি SSKM-এ ভর্তি করা হয় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণকে? কতদিন তিনি জেল হাসপাতালে কাটিয়েছেন? হাসপাতালে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থা কেমন ছিল? এখন তিনি কেমন আছেন? সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে ED-র তরফে এসবই জানতে চাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। আর আজই বিশেষ আদালতের তরফে নয়া নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন: Durga Puja 2023: রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা, পুজোয় ভেজাল খাবার রুখতে তৎপর কলকাতা পুরসভা

সেরা শিরোনাম

Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Suvendu Adhikari: 'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget