এক্সপ্লোর

Nadia News: পণের মোটরবাইক মেলেনি, ৬ বছরের শ্যালককে শ্বাসরোধ করে খুন জামাইবাবুর

দিদির বাড়ি বেড়াতে এসে ৬ বছরের শিশু খুন। পণের মোটরবাইক না মেলার জেরেই কি জামাইবাবুর হাতে প্রাণ গেল শিশুর? নদিয়ার থানারপাড়া থানা এলাকার ধোড়াদহ গ্রামে শিশু শ্যালককে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ৬ বছরের শ্যালককে খুনের অভিযোগে নদিয়ার (Nadia) থানারপাড়ায় গ্রেফতার জামাইবাবু। মুর্শিদাবাদের (Murshidbad) ডোমকল (Domkol) থেকে উদ্ধার মৃতদেহ। পণের মোটরবাইক না মেলায় শিশুকে শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

দিদির বাড়ি বেড়াতে এসে ৬ বছরের শিশু খুন। পণের মোটরবাইক না মেলার জেরেই কি জামাইবাবুর হাতে প্রাণ গেল শিশুর? নদিয়ার (Nadia) থানারপাড়া থানা এলাকার ধোড়াদহ গ্রামে শিশু শ্যালককে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য। 

শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের ফুলবাড়িতে নদীর ধারে ঝোপের মধ্যে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে জামাইবাবুকে গ্রেফতার করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, বিহারের পূর্ণিয়ার বাসিন্দা শাহজাদি বিবির সঙ্গে মাস তিনেক আগে সোহেল শেখের বিয়ে হয়। অভিযোগ, বিয়েতে পণ হিসেবে মোটরবাইক চাইলেও শাহজাদির পরিবারের তরফে তা দেওয়া হয়নি। 

আরও পড়ুন: Alipurduar : ইউরোপিয়ান কায়দার গ্যালারি, প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 'মাটির' স্টেডিয়াম-এর উদ্বোধন আলিপুরদুয়ারে


বিয়ের কিছুদিন পর বাপের বাড়িতে যান শাহজাদি। দিন সাতেক আগে ৬ বছরের ভাইকে নিয়ে শ্বশুরবাড়িতে ফেরেন তিনি। অভিযোগ, বাইকের বদলে ভাইকে সঙ্গে নিয়ে আসায় ওই দিনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।  

মৃতের পরিবারের দাবি, গত বুধবার ৬ বছরের শ্যালককে নিয়ে বেড়াতে বের হন সোহেল শেখ। কিন্তু একা বাড়িতে ফিরে আসায় দিদির সন্দেহ হয়। অভিযোগ বাড়ি ফিরে অপহরণের গল্প ফাঁদেন সোহেল। দাবি করেন ৫০ হাজার টাকাও।

এরপরই থানারপাড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে ডোমকল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত জামাইবাবুকে।মৃতের দিদি  শাহজাদি বিবির কথায়, আমি আর ঘর করব না। ভাইকে কেন মারল? ওর তো কোনও দোষ ছিল না। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুকে। ঘটনার পুনর্নির্মাণ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget