এক্সপ্লোর

Nadia: মৃত স্বামী, বাড়ির দখল নিতে হাজির ২ স্ত্রী!

Nadia News: একজন তো আবার নিজেকে মৃত ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবেও নিজেকে দাবি করেছেন। তিনি তালা ভেঙে জোর করে ঢুকে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল চাকদায়।

সুজিত মণ্ডল, নদিয়া: মৃত্যুর পরে রেখে যাওয়া বাড়ির দখল নেওয়ার জন্য হঠাৎই আসরে হাজির দু-দুজন স্ত্রী। দুজনেই নিজেদের মৃত ব্যক্তির স্ত্রী হিসাবে দাবি করেন। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাকদায় (Chakdah)। একজন তো আবার নিজেকে মৃত ব্যক্তির দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবেও নিজেকে দাবি করেছেন। তিনি তালা ভেঙে জোর করে ঢুকে গিয়েছিলেন। সেই খবর প্রথম পক্ষের স্ত্রীর কানে পৌঁছতেই তিনি বিয়ের যাবতীয় প্র মাণ, কাগজপত্র নিয়ে সেই জেরক্স করে স্থানীয় কাউন্সিলরের কাছে জমা দিয়ে সেই বাড়ির দখল নিজের কাছে রাখার আবেদন করেন। এই টালমাটাল ঘটনায় শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ২ মহিলাকেই যাবতীয় প্রমাণ দিতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ঘটনাটি নদিয়ার চাকদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেবিএম-এর। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোজ কুমার বিশ্বাস। তাঁর আসল বাড়ি চাকদা থানার কামালপুরে। তবে চাকদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কেবিএম-এ প্রায় পাঁচ কাঠা জমির ওপরে একটি বাড়ি রয়েছে। নিজেকে মনোজকুমার বিশ্বাসের স্ত্রী হিসেবে দাবিদার চায়না বিশ্বাস বলেন, ''চাকদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে আমার স্বামীর নামে পাঁচ কাঠা জমির উপরে একটি বাড়ি রয়েছে। পুরসভার দেওয়া একটি পুরনো ঘর রয়েছে। সেখাানে তালা মারা থাকে। দিনচারেক আগে সেই তালা ভেঙে অঞ্জু বিশ্বাস নাম করে একজন মহিলা নিজেকে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে ঘরে ঢুকে যান। এরপর সেখানেই বসবাস করা শুরু করেন।''

খবর যায় স্থানীয় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্যের কাছে। এই ঘটনায় কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য বলেন, ''চায়না বিশ্বাস নামে একজন মহিলা মনোজ কুমার বিশ্বাসের স্ত্রী হিসেবে দাবি করে তাঁর বিয়ের যাবতীয় প্রমাণপত্রের জেরক্স আমার কাছে জমা দিয়ে গিয়েছেন। এমনকী মনোজ বাবুর পেনশনের কাগজপত্রও। তা সত্ত্বেও অঞ্জু বিশ্বাস নামে ওই মহিলা নিজেকে মনোজ কুমার বিশ্বাসের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে দাবি করে ঘরের দখল নিয়ে নিয়েছিল। আমি তাদের ঘর থেকে বার করে ঘরে তালা লাগিয়ে দিয়েছি। অথচ কাউকে না বলে ওই মহিলা বুধবার সকালে সেই তালা ভেঙ্গে ফেলার চেষ্টা করছিলেন। বারণ করা হলে তিনি বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তিনি বলতে থাকেন, তিনি কাউকে মানেন না। বাধ্য হয়ে পুলিশকে ডাকতে হয়। পুলিশের নির্দেশের পর ওই মহিলা চলে যেতে বাধ্য হয়। ওই মহিলা তাঁর বিয়ের কোনরকম প্রমাণপত্র দেখাতে পারেননি।''

যদিও অঞ্জু বিশ্বাস বলেন, ''আমি মনোজ বিশ্বাসের স্ত্রী। আমার স্বামীর ঘরে আমি থাকবো তাতে কেউ আমাকে বাধা দিতে পারবে না। কুড়ি বছর ধরে সংসার করেছি কোনও সমস্যা তৈরি হয়নি। হঠাৎ করে জোরপূর্বক রেজিস্ট্রি করে নেয়। তখন আমার শ্বশুরবাড়ির কেউই জানেন না। তারপর থেকেই রীতিমতো ভয় দেখাতে থাকে।'' পুরো বিষয়টি খতিয়ে দিচ্ছে চাকদা থানার পুলিশ।

আরও পড়ুন: স্টেশন ছাড়তেই খুলল ট্রেনের কাপলিং, প্রবল আতঙ্কে চিৎকার যাত্রীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget