এক্সপ্লোর

Tapas Saha Update: CBI যেতেই পাত পেড়ে ভোজ! কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া

Nadia News:ভোজের তদারকিতে ছিলেন স্বয়ং তেহট্টের বিধায়ক, ভিডিও ভাইরাল হয় সঙ্গে সঙ্গেই।

তেহট্ট: ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি সেরে সিবিআই আধিকারিকরা বেরোনোর পরই তাপস সাহার বাড়িতে ভুরিভোজ। বিধায়কের বাড়িতে গতকাল সন্ধ্যায় বসে খাওয়াদাওয়ার আসর। তৃণমূল বিধায়কের বাড়িতে কব্জি ডুবিয়ে খেলেন দলীয় কর্মী-সমর্থকরা। ভুরিভোজের তদারকিতে ছিলেন স্বয়ং তেহট্টের বিধায়ক, ভিডিও ভাইরাল হয় সঙ্গে সঙ্গেই। 

বিজেপির কটাক্ষ:
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'গোটা পার্টিটাই চোরে ভরে গিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সমর্থন করছে। সেখানে আর লজ্জা কীসের? আসলে ভেবেছিল গ্রেফতার হবে। যেহেতু কিছু হয়নি। মানুষকে দেখাচ্ছে কিছু হয়নি ঘাবড়ানোর কিছু হয়নি। জেলে গিয়ে মাংসভাত খাওয়ার থাকবে না। তাই শেষ খাওয়া বাড়িতে ভুরিভোজ করে খেয়ে নিচ্ছে।'

কী বলছেন বিধায়ক:
বিধায়ক তাপস সাহা বলেন, 'ইদে প্রতিবছর বেরোই। কাল বেরোতে পারিনি। কথাও হয়নি। কর্মীরাও বিভ্রান্ত ছিল। তাই সিবিআই চলে যেতে ওরা অনেকে মিলে এসেছে। কয়েকজন খাসি নিয়ে এসেছিল। রান্না করেছে, আমাকেও খাইয়েছে। সবাইকে খাইয়েছে। জেলে যেতে হলে যাব। এখানে খাচ্ছি, জেলে গিয়ে খাব।'

তৃণমূলের প্রতিক্রিয়া:
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এখানে দল কী করবে। এজেন্সির কাজ তারা করেছে। কাল ইদ ছিল, অক্ষয় তৃতীয়া ছিল। তিনি যদি কোনওভাবে কর্মী-সমর্থকদের খাইয়ে থাকেন, বাড়িতে যদি আয়োজন করে থাকে, কেউ খেয়ে থাকে। তাহলেও সেখানে সমালোচনা কীভাবে হতে পারে। একজনের বাড়িতে সিবিআই গিয়েছিল। সেখানে দলীয় সমর্থকরা খাওয়া-দাওয়া যদি করেও থাকে। সেখানে রাজনীতির কিছু দেখতে পাচ্ছি না।'

তাপসের গলায় অভিমানের সুর:
শনিবারের পর রবিবার, ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর তাপস সাহার (Tapas Saha) গলায়। দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতার না পাওয়ার অভিযোগ। প্রায় সাড়ে ১৪ ঘণ্টার সিবিআই তল্লাশির পর অভিমানও ঝরে পড়েছে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই তৃণমূল বিধায়কের গলায়। এদিন তিনি বলেন, 'দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনও সহযোগিতা পাইনি। আমার বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা করতে না পারলেও, কথার মাধ্যমে সহযোগিতা করুক। কর্মী হয়েও আমি দলের জন্য যে দিই, অন্য কেউ দেন বলে মনে হয় না। কোন এমএলএ এইভাবে সময় দেয় না।’ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফের অভিমানের সুর তেহট্টর তৃণমূল বিধায়কের গলায়।

আরও পড়ুন:  'দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কোনও সহযোগিতা পাইনি,' অভিমানী তাপস

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget