এক্সপ্লোর

Nadia News: রাতারাতি ঘর দাঁড়িয়ে গেল! কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সরকারি জমি বেদখলের অভিযোগ, জোর তরজা

Kalyani News: নদিয়া জেলার কল্যাণী পৌরসভা অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। যে সরকারি জমি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ, সেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অবস্থিত।

সুজিত মণ্ডল, কল্যাণী: কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) ধারে সরকারি জমি বেদখল হয়ে যাওয়ার অভিযোগ। আর তাতে মদত দেওয়ায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক। সেই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিযোগ যদিও অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিল। অভিযোগ করলেই হবে না, প্রমাণ দেখাতে হবে বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি (Land Encroachment)। 

নদিয়া (Nadia News) জেলার কল্যাণী পৌরসভা অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা (Nadia News)। যে সরকারি জমি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ, সেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অবস্থিত। সেখানে সরকাররি জমির উপর বেশ কিছু ঘর তোলা হয়েছে বলে অভিযোগ। সেই নিয়েই সরগরম স্থানীয় রাজনীতি। তৃণমূলকে তীূব্র আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে জোড়াফুল শিবিরও। 

বিজেপি বিধায়ক অম্বিকা রায় সরাসরি কল্যাণী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস হালদারের দিকে আঙুল তুলেছেন। তাঁর দাবি, দেবাশিসের মদতেই সরকারি জমি কব্জা করছেন কিছু লোকজন। গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও করেছেন তিনি। এ নিয়ে তিনি উচ্চস্তরে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। 

আরও পড়ুন: Suvendu Adhikari: হবিবপুরে শুভেন্দুর সভার অনুমতি বাতিল, আজই আদালতে যাচ্ছে BJP

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অম্বিকা বলেন, "কল্যাণী পৌরসভার ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এবং শাসক শ্রেণির মদতেই সরকারি জায়গা গ্রাস করা হচ্ছে। পুলিশ সুপারের অফিসের কাছেই এই জমি। তাঁদের চোখে কি পড়ছে না? প্রশাসন সব জানে। তাও আবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দরবার করব আমি।" অম্বিকার দাবি, সরকারি জমিতে রাতের অন্ধকারে কিছু ঘর তুলে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সরকারি জমি এ ভাবে বেহাত হওয়ার পিছনে শাসকদলের কাউন্সিলরের যোগ রয়েছে বলে অভিযোগ তাঁর। 

যদিও অভিযোগ অস্বীকার করেছেন দেবাশিস। অম্বিকার মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "বিধায়ক কী বললেন, তাতে কিছু যায় আসে না। ওই জায়গা রাজ্য সরকারে পূর্ত দফতরের। কেউ কোথা দিয়ে উড়ে এসে বসেছে। আমরা চেষ্টা করেছি ওঠানোর জন্য। কিছু বসেছিল, যা আমরা ভেঙেও দিয়েছি। বিধায়ক কোনও কাজ করেন না। শুধু অভিযোগ করলেই তো প্রমাণ হয়ে যায়না।"

এই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রশাসনের চোখের সামনে সরকারি জমি বেদল হয়ে যাচ্ছে কী ভাবে প্রশ্ন তুলছেন স্থানীয়রাও। এ নিয়ে কলকাতা পৌরসভার ভাইস চেয়ারম্যান বলরাম মাঝি বলেন, "এই ধরনের ঘটনার ক্ষেত্রে কল্যাণী পৌরসভার পৃথক টিম রয়েছে। এমন কোনও ঘর সরকারি জমিতে গজিয়ে উঠলে, তারা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে।"

সেরা শিরোনাম

Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget