এক্সপ্লোর

Firecrackers Seized: কৃষ্ণনগরের গুদামে আড়াই কুইন্টাল বাজি, নিশিরাতে হানা দিয়ে উদ্ধার, জলে ডুবিয়ে মিলল শান্তি

Nadia News: শুধু কৃষ্ণনগরই নয়, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, উত্তর ২৪ পরগনা থেকেও বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে।

প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: এগরাকাণ্ডের পরই ইতি পড়েনি। বরং যত দিন যাচ্ছে, একের পর এক বেআইনি বাজি কারখানার হদিশ মিলছে। বিস্ফোরণে প্রাণহানিও ঘটে চলেছে প্রায় নিত্যদিন। সেই আবহেই এ বার কৃষ্ণনগর থেকে উদ্ধার করা হল আড়াই কুইন্টাল বাজি (Firecrackers Seized)। পুলিশ এবং প্রশাসনের নাকের ডকায় একটি গুদামে মজুত করে রাখা ছিল ওই বিপুল পরিমাণ বাজি। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। তাতেই উদ্ধার করা গেল।

নদিয়া জেলার কৃষ্ণনগরের ঘটনা (Nadia News)। কালিনগরের একটি গুদামে মজুত ছিল ওই বিপুল পরিমাণ বাজি। একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ, হতাহতের জেরে এই মুহূর্তে  চরম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পুলিশ এবং প্রশাসনের অন্দরে। সেই আবহেই সোমবার রাজে গোপন সূত্রে ওই গুদামে বাজি মজুত থাকার খবর মেলে। তাতে রাতেই গুদামে হানা দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তাতেই উদ্ধার হয় আড়াই কুইন্টাল বাজি। সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। তার পর ভিজিয়ে দেওয়া হয় জলে। 

তবে শুধু কৃষ্ণনগরই নয়, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, উত্তর ২৪ পরগনা থেকেও বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে। দত্তপুকুর, বেলঘরিয়া এবং রহড়া থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি বাজি। সোমবার  দত্তপুকুরের নীলগঞ্জ, সাইবোনা, বেড়ি নারায়ণপুকুরে একাধিক গুদামে তল্লাশি চালিয়ে ১০ টন নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। বেআইনি বাজি মজুতের অভিযোগে জাকির হোসেনকে নামে একজনকে গ্রেফতার করা হয়। গুদামের মালিক পলাতক। 

আরও পড়ুন: Sougata Roy : ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’ রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণে নয়া ফর্মুলা সৌগত রায়ের

আবার একইদিনে বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকেও ৩০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। বাজি 
ব্যবসায়ী টিঙ্কু মজুমদারকে গ্রেফতার করা হয়।  এর পর রহড়ার বলাগড় রায়পাড়াতেও অভিযান চালায় পুলিশ। প্রায় ৫০০ কেজি বেআইনি বাজি উদ্ধারের পাশাপাশি, সাহেব রায় নামে এক বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গত ১৬ মে, এগরাকাণ্ডের পর জেলায় জেলায় বেআইনি বাজি উদ্ধারে পুলিশি তৎপরতা বেড়েছে।

মঙ্গলবার সকালে আবার মালদার ইংরেজবাজারে বাজির বলি হয়েছেন দুইজন। পুরসভার নাকের ডগায় পুর বাজারের মধ্যে বাজির দোকানটি ছিল। আজ সকাল ৬টা নাগাদ সেই বাজির দোকানে আগুন লাগে। ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু হয় দুইজনের। দোকানের শাটার ভেঙে একজনের দগ্ধ দেহ উদ্ধার হয়। গুরুতর জখম আর একজনের মৃত্যু হয় হাসপাতালে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ পড়েন এক দমকল কর্মীও।
ইংরেজবাজারে পুর-বাজারে ওই দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। একের পর এক বিস্ফোরণ হয়।  পাশের আরও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Abhishek Banerjee: বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
Sabyasachi Laskar : NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?
NEET - UG তে রাজ্যে প্রথম, তবু ডাক্তারি নয়, পড়বেন ইঞ্জিনিয়ারিংই, কোন মন্ত্রে পরপর সাফল্য সব্যসাচী লস্করের?

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget