এক্সপ্লোর

Sougata Roy : ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’ রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণে নয়া ফর্মুলা সৌগত রায়ের

TMC : বিজেপি নেতা সজল ঘোষের আক্রমণ, তীব্র গরমে মস্তিষ্ক বিকৃতিও হয়। সিপিএম নেতা শমীক লাহিড়ীর খোঁচা, বাংলায় কী প্রথমবার গরম পড়েছে নাকি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এগুলো।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণের মাঝেই নয়া ফর্মুলা সৌগত রায়ের (Sougata Roy)। তৃণমূল সাংসদর সৌগত রায়ের বক্তব্য ‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে এ সব ক্ষেত্রেও সম্ভবত তেমনই হচ্ছে। যেমন জঙ্গলে আগুন লেগে যায়’। যে প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা ‘এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে’।

পাশাপাশি রাজ্যে বিভিন্ন প্রান্তে বারুদের স্তূপের খোঁজ মেলার প্রসঙ্গে তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায়ের সাফাই ‘রাজ্যে ৩৮ হাজার গ্রাম, কোথায় বোমা লুকিয়ে আছে পুলিশ জানবে কী করে’। আর তৃণমূল সাংসদের যে মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সজল ঘোষের আক্রমণ, তীব্র গরমে মস্তিষ্ক বিকৃতিও হয়। সিপিএম নেতা শমীক লাহিড়ীর খোঁচা, বাংলায় কী প্রথমবার গরম পড়েছে নাকি। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এগুলো।

এদিকে এগরা, বজবজের পর এবার মঙ্গলবারে ইংরেজবাজার। রাজ্যে গত ৭ দিনে বাজির বলি হয়েছেন ১৬ জন। কিছুদিন আগে এগরার খাদিকূল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। যে ভয়াবহ ঘটনার তীব্রতা কাটার আগেই বজবজে বাজিতে ঝলসে মৃত্যু হয়েছিল ৩ জনের। মঙ্গলবারও মালদার ইংরেজবাজারে ঘিঞ্জি বাজারে বাজির স্তূপে আগুন লেগে ঝলসে মারা গিয়েছেন ২ জন। রাজ্যজুড়ে বেআইনি বাজি উদ্ধারে চলছে পুলিশ অভিযান। ব্যাপক ধরপাকড়ও।

এর মাঝেই বিস্ফোরণের পিছনে 'তীব্র গরম'কে সৌগত রায় কারণ হিসেবে দাঁড় করানোয় শুরু হয়েছে তরজা। তৃণমূল সাংসদের বক্তব্যের তীব্র বিরোধীতা করেছে বিরোধীরা। বিজেপি (BJP) নেতা সজল ঘোষের কথায়, 'এই গরমে মস্তিষ্ক বিকৃতিও হয়। তাই তো ওঁকে বেআইনি পথে টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ বলতে শোনা যায়। প্রকাশ্যে বিস্ফোরকের উপাদান বলে আসলে তৃণমূলের দুষ্কৃতীদের বোমা তৈরির কৌশল বাতলে দিতে চাইছেন উনি। প্রাজ্ঞ একজন সাংসদের বয়সকালে ভীমরতি হলে কী হতে পারে, তাঁর প্রকৃষ্ট উদাহরণ সৌগত রায়। '

আরও পড়ুন- বঙ্গে বৈধ-বাজি কী ? কোন কোন নিয়ম মেনে চলার কথা গাইডলাইনে ?

সিপিএম (CPM) নেতা শমীক লাহিড়ীর আক্রমণ, 'গরম কী বাংলায় প্রথমবার পড়ল, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তৃণমূল দলটাই দুর্বৃত্তে ভরে গিয়েছে, আর দুর্ভাগ্য একজন অধ্যাপক তাঁদের আড়াল করার চেষ্টা করছেন।'

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget