এক্সপ্লোর

Nadia News: বাইক সফরে গিয়ে বিপাকে, চাপড়ায় পুলিশের জালে হাতকাটা মাসুদ-সহ ৬

Nadia Police Raid: গোপন সূত্রে খবর পেয়েই বাজিমাত পুলিশের, চাপড়ায় পুলিশের জালে নদিয়ার কুখ্যাত দুষ্কৃতীরা।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: চাপড়ায় হাতকাটা মাসুদ সহ গ্রেফতার ছয় কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার কর পুলিশ (Police)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বোমা, আগ্নেয়াস্ত্র, গুলিও।ধৃতরা হল মাসুদ মণ্ডল, সমীর সেখ, সাহাজামাল মণ্ডল, আলিম মণ্ডল, তাহের আলি মণ্ডল, রবিউল মণ্ডল। এদের মধ্যে মাসুদ মণ্ডল হাতকাটা মাসুদ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে দুটি বাইকে চেপে তারা চাপড়ার বাদলাঙ্গী মোড়ে জড়ো হয়েছিল দুষ্কৃতী কার্যকলাপের উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের স্কুটির সিটের তলা থেকে আটটি তাজা বোমা উদ্ধার হয়। এছাড়াও মাসুদের কাছে থেকে একটি সেভেন এম এম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানোর কথা।

গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হয়েছিল পুলিশি তৎপরতা। জেলায় জেলায় উদ্ধার শুরু হয় আগ্নেয়াস্ত্র।  একের পর এক জেলায় লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল বেশ অনেকদিন ধরেই। উদ্ধার হয়েছে বোমাও। নদিয়ায় উদ্ধার হয়েছিল তাজা বোমা।

পুলিশ সূত্রে খবর,   প্রায় ৩৩টি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল নদিয়ার চাপড়ায়। এ দিন উদ্ধার হওয়া ৩৩টি তাজা বোমা নিষ্ক্রিয় করেছিল বোম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রথমে বোমা উদ্ধার করে সেগুলি সীমানগর ফরেস্টে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছিল। রামপুরহাটকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলায় জেলায় পুলিশি তৎপরতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, পূর্ব বর্ধমানে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র, বোমা, কার্তুজ। 

অপরদিকে, রাজনীতির ময়দানেও বছর শুরু থেকে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে অবধি মাঠে ঘাটে, ভাড়া বাড়িতে বোমা উদ্ধার হয়ে চলেছে। কখনও তা শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা। কখনও তারা আবার নিজেরাই অভিযুক্ত। তবে বোমা উদ্ধারের ঘটনা থামেনি। বরং পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর তা আরও বেগ পেয়েছে। এই বোমা বিস্ফোরণেই একাধিক রাজনৈতিক খুনের সাক্ষী থেকেছে এবার বাংলা। ফাঁকা হয়েছে মায়েদের কোল। তবুও পঞ্চায়েত ভোট শেষ হলেও বোমা পিছু ছাড়েনি পশ্চিমবঙ্গকে। 

আরও পড়ুন, ৫ দিন পর কাটল অচলাবস্থা, আরজি কর মেডিক্যালে নিজের চেম্বারে ঢুকলেন নয়া অধ্যক্ষ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget