এক্সপ্লোর

RG Kar Medical: ৫ দিন পর কাটল অচলাবস্থা, আরজি কর মেডিক্যালে নিজের চেম্বারে ঢুকলেন নয়া অধ্যক্ষ

RG Kar Protest Withdrawn: অধ্যক্ষ বদলি ঘিরে বেশ কয়েক দিন ধরেই চাপানউতোর জারি চলছিল আর জি কর মেডিক্যাল কলেজে। অবশেষে কাটল অচলাবস্থা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ৫ দিন পর কাটল অচলাবস্থা। আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) অবশেষে নিজের চেম্বারে ঢুকতে পারলেন নতুন অধ্যক্ষ। বিক্ষোভ-অবস্থান প্রত্যাহার করলেন আন্দোলনরত পড়ুয়ারা।

 বিভাজন দেখা গেছে তৃণমূলের মধ্যেই

অধ্যক্ষ বদলি ঘিরে বেশ কয়েক দিন ধরেই চাপানউতোর জারি চলছিল আর জি কর মেডিক্যাল কলেজে। একদিকে স্বাস্থ্য দফতরের বদলির সমর্থন ও অন্যদিকে প্রতিবাদের জেরে কার্যত বিভাজন দেখা গেছে তৃণমূলের মধ্যেই। শুক্রবারই, আরজি কর মেডিক্য়ালে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্য়ান শান্তনু সেন, রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়ের উপস্থিতিতে বিক্ষোভরত পড়ুয়াদের বৈঠক হয়। সেখানে ঠিক হয়, শনিবার পড়ুয়াদের তরফ থেকে নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এ তাঁর চেম্বারে নিয়ে যাওয়া হবে। 

 বেলা গড়াতেই শুরু হয় টানটান নাটক

কিন্তু, শনিবার বেলা গড়াতেই শুরু হয় টানটান নাটক। প্রাক্তন অধ্যক্ষের সমর্থনে পড়ুয়ারা পোস্টার নিয়ে বসে থাকায় নিজের চেম্বারে ঢুকতে পারেননি নতুন অধ্যক্ষ। উপাধ্যক্ষের ঘরে বসেই কাজ শুরু করেন। এরপর দুপুরে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্য়ান শান্তনু সেন এসে পৌঁছন আরজি কর মেডিক্য়াল কলেজে। অধ্যক্ষের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলনরত পড়ুয়ারাও।

পড়ুয়াদের পঠনপাঠন, রোগীদের অসুবিধা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল , রোগী কল্যাণ সমিতি, তৃণমূল সাংসদ ও চেয়ারম্যান শান্তনু সেন বলেন, না ঢুকতে দিলে সরকারি কাজে বাধা, তৃণমূলের সমর্থক হলে, তৃণমূল সরকারের নির্দেশ মানছে না। পড়ুয়াদের পঠনপাঠন, রোগীদের অসুবিধা। হাইকোর্ট জানিয়েছিল, রোগী পরিষেবা যেন ব্যাহত না হয়। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এর সামনে এসে পৌঁছন নতুন অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া পড়ুয়ারা। যাঁরা প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলে সূত্রের দাবি।

আরও পড়ুন, আদালতে আত্মসমপর্ণের পরেই জেল হেফাজতে TMC নেতা আবু তাহের

বিক্ষোভের বিরুদ্ধে সরব হওয়া TMCP-রই একাংশ

অন্যদিকে, এসে পৌঁছন এই বিক্ষোভের বিরুদ্ধে সরব হওয়া TMCP-রই একাংশ। এরপর, আবার আরজিকর মেডিক্যাল কলেজে পৌঁছন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্য়ান শান্তনু সেন, রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায় ও রাজ্য মেডিক্য়াল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত রায়। ছিলেন অ্যাডিশনাল মেডিক্য়াল সুপার ও আন্দোলনরত পড়ুয়ারা। এরপর, নতুন অধ্যক্ষকে তাঁর চেম্বারে নিয়ে যান পড়ুয়ারা। উত্তরীয়, মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান। জট কাটার পর যদিও এদিন সংবাদমাধ্যমের সামনে কিছুই বলতে চাননি নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rabindra Sarobar Stadium: 'জবরদখল' মুক্ত রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, তালা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের ক্লাবের অফিসে!
'জবরদখল' মুক্ত রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, তালা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের ক্লাবের অফিসে!
Falta Repoll: বিকেল ৫টা পর্যন্ত ফলতায় ভোট পড়ল ৮৬.১১%, ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা
বিকেল ৫টা পর্যন্ত ফলতায় ভোট পড়ল ৮৬.১১%, ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা
West Bengal News Today Live Updates: ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, বিকেল ৫টা পর্যন্ত ফলতায় ভোট পড়ল ৮৬.১১%
ময়দানে নেই তৃণমূলের 'পুষ্পা', ভয়মুক্ত ভোট দিচ্ছে ফলতা, বিকেল ৫টা পর্যন্ত ফলতায় ভোট পড়ল ৮৬.১১%
Panchu On Sujit Bose: 'শুধু রাবার স্ট্যাম্প ছিলাম, সুজিতের হাতেই ছিল কন্ট্রোল' ! ED-র জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি পাঁচু রায়ের
Panchu On Sujit Bose: 'শুধু রাবার স্ট্যাম্প ছিলাম, সুজিতের হাতেই ছিল কন্ট্রোল' ! ED-র জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি পাঁচু রায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২০.০৫.২০২৬)।পুষ্পা পগারপার হতেই ফলতায় খুলে গেল অত্যাচারের 'প্যান্ডোরার বাক্স'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২০.০৫.২৬): পুরসভার নোটিস থেকে জাহাঙ্গিরের 'জঙ্গলরাজ', অভিষেকের বিরুদ্ধে তৃণমূলেই পরপর বিস্ফোরণ
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP X Handle Withheld: ‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
‘ককরোচ জনতা পার্টির’ X হ্যান্ডল নিষিদ্ধ হল ভারতে? জনপ্রিয়তা বাড়ছে বলেই কি কোপ? অভিযোগ উঠছে
Cockroach Janta Party Surpasses BJP: ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বড় ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসকেও ছাপিয়ে গেল এবার, লাফিয়ে বাড়ছে ফলোয়ার
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
Embed widget