এক্সপ্লোর

Nadia News: জয়েন্টের র‍্যাঙ্ক কার্ডে কারচুপি, MBBS-র প্রথম বর্ষে ভর্তি হতে এসে গ্রেফতার ছাত্রী

Fake MBBS Student Arrested: র‍্যাঙ্ক কার্ডে কী করে কারচুপি করলেন ওই ছাত্রী ? কী করে হল পর্দাফাঁস ?

সুজিত মণ্ডল, নদিয়া: জয়েন্টের র‍্যাঙ্ক কার্ড (Rank Card) এডিট করে এমবিবিএস-এর প্রথম বর্ষে (MBBS) ভর্তি হতে এসে গ্রেফতার এক ছাত্রী (Arrest Student)। অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৪৫৯৭৩, ছাত্রীর আনা র‍্যাঙ্ক কার্ডে ৪৪৫৭৩-এর মাঝের ৯উধাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কল্যাণীর কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে।

 র‍্যাঙ্ক কার্ডে কী করে কারচুপি ?

গতকাল শ্রেয়া হালদার নামে কল্যাণী থানার আনন্দনগরের বাসিন্দা এমবিবিএস কাউন্সেলিং এর মাধ্যমে ভর্তি হতে আসেন। কাগজপত্র পরীক্ষা করার সময় দেখা যায়, জয়েন্টের  র‍্যাঙ্ক কার্ডের কিউআর কোড স্ক্যান করলে অন্য তথ্য আসছে। জয়েন্ট পরীক্ষায় শ্রেয়া অল ইন্ডিয়া র‍্যাঙ্ক করেছেন ৪৪৫৯৭৩। কিন্তু যে অ্যালটমেন্ট কার্ড নিয়ে এসেছে, তাতে রয়েছে ৪৪৫৭৩। অর্থাৎ মাঝের ৯ সংখ্যাটি তুলে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের আরও দাবি, এমনকি অ্যালোটমেন্ট কার্ডে তারিখ দেওয়া থাকে না। 

কী করে পর্দাফাঁস ?

যে অ্যালটমেন্ট কার্ড নিয়ে এসেছে, তাতে নোডাল অফিসারের ডিটেলস দেওয়া রয়েছে। বাস্তবে নোডাল অফিসারের কোন তথ্য দেওয়া থাকে না। পাশাপাশি মেডিকেল কলেজের নামও ভুল লেখা রয়েছে। বিষয়টি তখনই ছাত্রী ও তাঁর বাবাকে জিজ্ঞাসা করলে অস্বীকার করে। সঙ্গে সঙ্গে কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেও পরীক্ষা করে জানা যায় পুরো বিষয়টি ভুল।

 মুখ খোলেননি ছাত্রী ও তাঁর বাবা

ইতিমধ্যেই কল্যাণী মেডিকেল কলেজের পক্ষ থেকে কল্যাণী থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। কল্যানী থানার পুলিশ গতকাল রাতে ছাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এবং পরে রাতে গ্রেফতার করা হয় ওই ছাত্রীকে। ধৃত ছাত্রীকে আজ কল্যাণী আদালতে পেশ করার কথা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি ছাত্রী ও তাঁর বাবা।

আরও পড়ুন, শুভেন্দুর সভায় 'না' পুলিশের, TMC-র সভার দিনেই অনুমতি হাইকোর্টের

রাজ্যের শিক্ষাক্ষেত্রে ভুরি ভুরি অভিযোগ

প্রসঙ্গত, রাজ্যের শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নিয়োগ দুর্নীতি ঘিরে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে। একদিকে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করা হচ্ছে, আদালতের তরফে। সদ্য গতকালই টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষককে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।  আদালতে ডেকে ৪ শিক্ষককে জেলে পাঠালেন বিচারক। আদালতে ডেকে জেল হেফাজতের নির্দেশ বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের। গ্রেফতার হওয়া ৪ শিক্ষকই মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget