এক্সপ্লোর

Nadia News : স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন শান্তিপুরের বাসিন্দা

শান্তিপুরের বাসিন্দা শেফালি দের স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন তিনি । এর জন্য এক তৃণমূল কর্মীকে ৩ হাজার টাকা কাটমানি দিতে হয়েছে বলে অভিযোগ !

সুজিত মণ্ডল, নদিয়া : সম্প্রতি বাংলার মা, মেয়েরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর স্বামীহারা মহিলারা পেয়ে থাকেন বিধবা ভাতা। অথচ শান্তিপুরের বাসিন্দা শেফালি দে স্বামী জীবীত থাকাকালীনই নিয়মিত পান বিধবা ভাতা। এমনি এমনি নয়, এই ভাতা আদায় করতে তাঁকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বলে দাবি মহিলার। এর জন্য রীতিমতো কাটমানিও দিতে হয়েছে তাঁকে। 

শান্তিপুরের বাসিন্দা শেফালি দের স্বামী জীবিত, অথচ ২ বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন তিনি । এর জন্য এক তৃণমূল কর্মীকে ৩ হাজার টাকা কাটমানি দিতে হয়েছে বলে এখন অভিযোগ করছেন তিনি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেখানে সব মেয়েদেরই লক্ষ্মীভাণ্ডার দিয়ে থাকে, সেখানে স্বামী থাকতে বিধবা ভাতার জন্য এত মরিয়া হয়ে উঠলেন কেন শেফালি দে? মহিলার দাবি, আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডার না পাওয়ার বিষয়টি তৃণমূল কর্মীকে জানালে তিনি ৩ হাজার টাকা কাটমানির বিনিময়ে মাসে এক হাজার টাকা ভাতার ব্যবস্থা করে দেন।

আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর মহিলার দাবি, ওই টাকা যে বিধবা ভাতার তা তিনি জানতেন না। অর্থের বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার ব্যবস্থা করে দেবেন বলে দাবি করেছিলেন ওই তৃণমূল নেতা। তবে ফর্ম ফিল আপ করিয়েছিলেন বিধবা ভাতার। তা তিনি জানতেন না।  তাঁর দাবি, দু’দফা য়তাঁর কাছ থেকে নেওয়া হয়েছিল মোট ৩ হাজার টাকা। মহিলা জানিয়েছেন,  তৃণমূলের স্থানীয় এক নেতা উত্তম হালদার তাঁকে বাড়িতে জিজ্ঞাসা এসে খোঁজ নিয়েছিলেন, , তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন কিনা। তিনি দুইবার আবেদন জানিয়েও পাননি,  সেই বিষয়টি ওই তৃণমূল নেতাকে জানান। এরপর একদিন ফর্ম ফিলাপ করে ওই নেতাই তা জমা করে দেয়। নির্দিষ্ট সময়ের পর টাকা ঢুকতে শুরু করে ওই মহিলার অ্যাকাউন্টে। 

বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ । তিনি বলেন, কোনও কারণে ওই মহিলার টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল। তখন তিনি অভিযোগ গিয়েছিলেন তাঁর কাছে। একজন সধবা মহিলাকে বিধবা ভাতা বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ জানাতে দেখে তিনি সন্দেহ করেন, নিশ্চয়ই এর মধ্যে গণ্ডগোল আছে !

কীভাবে এই জালিয়াতি ? খোদ বিডিও দাবি করেছেন, করোনা পর্বের সময়ে এই ধরনের কাজ একাধিক ঘটেছে। তখন থার্ড পার্টি দিয়ে এই সমস্ত আবেদন এন্ট্রি করানো হতো। তখন একটি চক্র সক্রিয় ছিল যাদের মাধ্যমে এই ধরনের কাজ হয়ে থাকতে পারে। তিনি সবদিক খতিয়ে দেখার পর থানায় অভিযোগ করেছেন বলে জানান। 

বিজেপির অভিযোগ, কাটমানি নিয়ে জনমুখী প্রকল্পের টাকা নয়ছয় করছে তৃণমূলের নেতা, কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।  

আরও পড়ুন :  গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget