এক্সপ্লোর

Sukanta Majumdar: 'তৃণমূল যদি ঢিল মারে, পাটকেল মারার ব্যবস্থা করুন' ! শান্তিপুরে গিয়ে হুঙ্কার সুকান্তর

Santipur News: বুধবার শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে দলীয় পতাকা নিয়ে ঢুকে বিক্ষোভ দেখায় তৃণমূল। সরকারি অফিসে ঢুকে একের পর এক চেয়ার ছুড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা!

শিবাশিস মৌলিক, শান্তিপুর : ২০২৬-এর ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ । নদিয়ায় গিয়ে এবার 'টিট ফর ট্যাটে'র বার্তা দিলেন সুকান্ত মজুমদার। শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির ঘরে ভাঙচুর চালিয়েছিল তৃণমূল। এদিন সেই শান্তিপুরে গিয়েই 'তৃণমূল যদি ঢিল মারে, তৃণমূলকে পাটকেল মারার ব্যবস্থা করুন' বলে বার্তা দিলেন বিজেপির রাজ্য় সভাপতি। 

সুকান্ত বলেন, "আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির নেমপ্লেট খুলে নামিয়ে দিয়েছে। তাই তো ? সেদিন হয়েছিল তো ? এর উল্টো দৃশ্য আমরা দেখতে চাই। পরিষ্কার বলে দিচ্ছি। এখন সময় এসে গেছে '২৬-এর লড়াইয়ের। তৃণমূল যদি ঢিল মারে, তৃণমূলকে পাটকেল মারার ব্যবস্থা করুন। কিছুদিন আগে তৃণমূলের এক নেতা ফুটবল খেলার উদ্বোধন করতে গিয়ে বলেছেন, কী বলেছেন ? বলেছেন, ফুটবলের খেলায় রেফারি থাকে। বিরোধীদের পায়ে মারলে রেফারি বাঁশি বাজায়। এই '২৬-এর ভোটের আগে রেফারি থাকবে না। আমি বলেছিলাম মিডিয়াকে, এই মঞ্চ থেকে আবার বলে যাচ্ছি, কত ফুটবল খেলার ইচ্ছা আছে চলে এসো। যদি দম থাকে, বাপের বেটা হন, পুলিশকে মাঝখান থেকে সরিয়ে দাও। তোমার পা ভেঙে কীভাবে টুকরো করতে হয় বিজেপি দেখিয়ে দেবে। রামকৃষ্ণদেব পর্যন্ত বলে গেছেন, ফোঁস করতে অসুবিধা নেই। সেইমতো ট্রিটমেন্ট করুন। আর ভালো ডাক্তার হন। যে রোগী যে ওষুধে ভালো হবে, তাকে সেই ওষুধ দিলে আপনি ভালো ডাক্তার। তৃণমূল মানে হচ্ছে ভাইরাস। সেই ভাইরাসের জন্য যে অ্যান্টিডোট দেওয়া দরকার, আপনি দিন। বিজেপি আপনার সঙ্গে আছে।"

কী ঘটনা ?

বুধবার শান্তিপুরে বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে দলীয় পতাকা নিয়ে ঢুকে বিক্ষোভ দেখায় তৃণমূল। সরকারি অফিসে ঢুকে একের পর এক চেয়ার ছুড়ে ফেলেন তৃণমূলের কর্মীরা! পুলিশের উপস্থিতিতেই ঘটে গোটা ঘটনা। ইট দিয়ে মেরে ভেঙে ফেলে দেওয়া হয় বিজেপি নেতা ও শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তীর নেমপ্লেট। এই প্রেক্ষাপটে এদিন শান্তিপুরে যান বিজেপির রাজ্য সভাপতি। মিছিল করে যান বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির অফিসে। সামনে দাঁড়িয়ে থেকে ভেঙে দেওয়া নেমপ্লেট লাগানোর ব্যবস্থা করেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর, বিজেপির জেলা নেতৃত্বকে শান্তিপুর বিডিও অফিসে অভিযান কর্মসূচি করার নির্দেশও দিয়েছেন রাজ্য সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget