এক্সপ্লোর

Nadia News: কৃষ্ণনগরে কুমির-বিপদ! ধরা পড়ল জলঙ্গির 'আতঙ্ক'

Krishnanagar News: এই কুমিরের ভয়েই এতদিন থরহরিকম্প ছিলেন মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দারা

প্রদ্যুত সরকার, নদিয়া: তার জন্য মাছ ধরতে যাওয়া বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। নদীতে নেমে স্নান কিংবা পা ভেজাতেও ভয় পাচ্ছিলেন সাধারণ মানুষ। অবশেষে ধরা পড়ল সেই 'আতঙ্ক'। নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের (Krishnanagar) জলঙ্গি নদী থেকে ধরা পড়ল বিশাল আকৃতির কুমির (Crocodile)। যা আতঙ্কে একদিন থরহরিকম্প ছিলেন সাধারণ মানুষ থেকে স্থানীয় মৎস্যজীবী সকলেই। শেষ পর্যন্ত সাধারণ মানুষ ও বন দফতরের প্রচেষ্টায় ধরা পড়ল সেই বিশাল আকার কুমির।

বেশ কিছুদিন ধরে জলঙ্গি নদীর তীরে থাকা বাসিন্দারা জানাচ্ছেন মাঝেমধ্যে তাঁরা নদীতে কুমির দেখতে পাচ্ছিলেন। বেশ কয়েকবার মৎস্যজীবীরাও দেখতে পায় ওই কুমির। স্থানীয় প্রশাসনকে জানানো হয়। খবর দেওয়া হয় বনদফতরেও। কিন্তু স্থানীয় প্রশাসন এবং বনদফতরকে (Forest Department) খবর দেওয়া হলেও তৎক্ষণাৎ কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। খবর পেলেও সঙ্গে সঙ্গে বনদফতর কোনওরকম পদক্ষেপ করেনি বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। দিনরাত কুমির আতঙ্ক মৎস্যজীবীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক স্থানীয় মৎস্যজীবী বলেন, 'গ্রামবাসীরা আতঙ্কিত নদীতে স্নান করতে পারছিল না। আমরা চাইছিলাম বনদফতর যেন তাড়াতাড়ি কুমির ধরে। অনেকবার দেখা গিয়েছিল কুমিরটাকে।'

অবশেষে বুধবার বিকেলে দীর্ঘ চেষ্টার পরে বনদফতরের উদ্যোগে কৃষ্ণনগর জলঙ্গি নদী থেকে ধরা পড়ল বিশালাকার কুমিরটি। 

বেশ কয়েকদিন আগে থেকেই কোতোয়ালি থানার অন্তর্গত নতুন শম্ভুনগর এলাকায় মৎস্যজীবীদের চোখে পড়ে বিশাল আকারের এই কুমিরটি। এরপরে মাঝেমধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমিরটিকে। মঙ্গলবার দিন সকালবেলাতেও তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় নদীর ঘাটে। বুধবার ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বনদফতরের সহায়তায় ধরা হল সেই কুমিরটিকে।

কুমির আতঙ্ক বলতেই এতদিন চোখের সামনে ভেসে ওঠে সুন্দরবন। সুন্দরবন এলাকায় প্রায়শই কুমিরের হামলার কথা শোনা যায়। কুমিরের আক্রমণে প্রাণহানির ঘটনাও বহু ঘটেছে। কিন্তু বাংলায় উপরের দিকে ইদানিং কুমিরের কথা খুব বেশি শোনা যায়নি। নদিয়ার কৃষ্ণনগরের জলঙ্গির মতো নদীতে কুমির কোথা থেকে এল সেই প্রশ্নও উঠছে। জোয়ার-ভাটার কারণে বা অন্য় কোনও কারণে কি এখানে এসে পৌঁছেছিল কুমিরটি। রয়েছে প্রশ্ন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কবে শুরু হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল? ক্রেতাদের জন্য কী কী সুযোগ-সুবিধা থাকছে?

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget