এক্সপ্লোর

Nadia News: 'লাল নাটকে আপত্তি' প্রতিক্রিয়া দেবেশের, সমালোচনায় সরব কৌশিক

Drama Cancel Controversy: সোশাল মিডিয়া পোস্টে 'চাকদা নাট্যজন'-এর সম্পাদক সুমন পালের অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল।

কলকাতা: ফের শাসকের রোষে নাটক। সংস্কৃতির মঞ্চে ফের নীতি-পুলিশির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। কল্যাণীর পর এবার নবদ্বীপ। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক মঞ্চস্থ করা নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে। এবারও কাঠগড়ায় তৃণমূল (TMC)।

শাসকের রোষে নাটক: সোশাল মিডিয়া পোস্টে 'চাকদা নাট্যজন'-এর সম্পাদক সুমন পালের অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল। যা নিয়ে নিন্দার ঝড় সব মহলে। এবিষয়ে দেবেশ চট্টোপাধ্যায় বলেন, “তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যারিকেড নাটকটায় আপত্তি। এটা নাকি একটা লাল নাটক। তাই এটা করা যাবে না। নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, "শাসক দলের সঙ্গে একটা সময় পর্যন্ত দেবেশ চট্টোপাধ্যায়ের ভাল সম্পর্ক ছিল। তার বাইরে দেবেশ অত্যন্ত একজন গুণী পরিচালক। যেহেতু চাকদা নাট্যজন প্রতিবাদী মঞ্চে নাটক মঞ্চস্থ করেছিল তাই রাগটা তাদের উপর পড়ছে। এভাবে তৃণমূল সরকার নিজেদের পতন নিজেরাই তরান্বিত করছে।''

আগামী ২৩ জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে ওই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। চাকদা নাট্যজনের সম্পাদকের অভিযোগ, মঙ্গলবার দুপুরে নবদ্বীপ পুরসভার তরফে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, অন্য নাটক করা যেতে পারে। 'ব্যারিকেড' নাটক মঞ্চস্থ করা যাবে না। সুমন পাল বলেন, “বারবার আঘাত নেমে আসছে। আমরা খুব বিব্রত এবং অশান্তিতে আছি। কোনওভাবে অশুভ শক্তি আমাদের এই থিয়েটারের উপরে নজরদারি চালাচ্ছে।’’

অভিযোগ অস্বীকার করে পুরসভার দাবি, কোনও অনুমতিই দেওয়া হয়নি। নিজেদের প্রচার চালানোর জন্য এসব করছে ওই নাট্যগোষ্ঠী। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, “আমি ব্যারিকেড নাটক সম্পর্কে জানি না। নাটকের নামই শুনিনি। নেগেটিভ প্রচার। অনুমতির চিঠি দেখান। কোনও অনুমতি দেওয়া হয়নি। অগাস্ট মাসে দরখাস্ত দিয়েছিল। ২৩ জানুয়ারি নিজেদের আমাদের অনুষ্ঠান আছে।’’

এর আগে গত ২ নভেম্বর, শহিদ মিনারে সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের মঞ্চে শিক্ষা দুর্নীতির প্রতিবাদে 'জগাখিচুড়ি' নামে একটি নাটক করে, চাকদা নাট্যজন। তার কয়েক ঘণ্টার মধ্যেই, কল্যাণী পুরসভার পক্ষ থেকে মেল করে ওই নাট্যগোষ্ঠীর ঋত্বিক সদনের বুকিং বাতিল করে দেওয়া হয়। নাট্যগোষ্ঠীর দাবি, নাট্যোৎসবের জন্য বুকিং ফি দিয়ে ৩ মাস আগে প্রেক্ষাগৃহ বুকিং করা হয়েছিল। সেই নাট্যোৎসবেও মঞ্চস্থ হওয়ার কথা ছিল উৎপল দত্তর 'ব্যারিকেড'।

আরও পড়ুন: Birbhum News: ভাইফোঁটার সকালে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু বোনের

সেরা শিরোনাম

Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
Tulu Mondal: গাড়ি থেকে উদ্ধার ৫ কোটি টাকা, আর সেই মামলার ডাকে সাড়া দিয়েই ভবানী ভবনে হাজিরা টুলু মণ্ডলের
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget