এক্সপ্লোর

Purba Bardhaman: ৪২ ঘণ্টার লড়াই এখন অতীত, নববর্ষে বাড়ি ফিরল ছেলে

Purba Bardhaman News: মাকে ফোন করে বলেছিলেন বন্ধুদের সঙ্গে রয়েছেন। সবসময় মোবাইলের টাওয়ার থাকবে না। তাই কথা বলা যাবে না।

রাণা দাস, কাটোয়া:  বিয়াল্লিশ ঘণ্টা রোপওয়ের ট্রলিতে আটকে থাকতে হয়েছে। বেঁচে বাড়ি ফিরতে পারবেন কিনা তাও নিশ্চিত ছিল না। কিন্তু বাড়িতে বাবা-মা রয়েছেন। তাঁদের কী বলবেন? এমনই নানা প্রশ্ন মাথায় ঘুরে বেরিয়েছিল তাঁর। তখন ওই অবস্থাতেই মাকে ফোন করেছিলেন অভিষেক নন্দন। 

কী বলেছিলেন তিনি?
মাকে ফোন করে বলেছিলেন বন্ধুদের সঙ্গে রয়েছেন। সবসময় মোবাইলের টাওয়ার থাকবে না। তাই কথা বলা যাবে না। রোপওয়ে থেকে উদ্ধার পাওয়ার পর পুরো ঘটনার কথা পরিবারকে জানান তিনি। নববর্ষের আগে ছেলে বাড়ি ফেরায় খুশি কাটোয়ার নন্দন পরিবার।     

আতঙ্কের প্রহর:
ড্রোনের মাধ্যমে পাঠানো হয়েছে বিস্কুট আর জল। শুধু তার উপর নির্ভর করেই বেঁচেছিলেন সেই কদিন। বাড়ি ফিরে সেকথাই জানাচ্ছিলেন তিনি।  কাটোয়ার ওষুধ ব্যবসায়ী  মিলন নন্দন-এর ছেলে অভিষেক নন্দন বন্ধুর সাথে বেড়াতে গিয়েছিল ত্রিকূট পর্বতে। ত্রিকূট পর্বত থেকে রোপওয়ে থেকে নিচে নামার সময় ঘটে দুর্ঘটনা। আচমকায় রোপওয়ের ট্রলি দশফুট নিচে ঝুলে গিয়ে দোল খেতে লাগে। রোপওয়ের সব ট্রলি থমকে যায়। প্রথম দিকে অভিষেকরা জানতেই পারেনি তাদের রোপওয়ে দুর্ঘটনায় পড়েছে। ভেবেছিল বিদ্যুৎ নেই। কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। অনেক পরে জানতে পারে দুর্ঘটনার কথা। গোটা একদিন পর সোমবার দুপুর নাগাদ উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারের সময় ১৯ নম্বর ট্রলির এক পর্যটক 'হারনেস' ছিঁড়ে হেলিকপ্টার থেকে মাটিতে পড়ে যাওয়ার পর অভিষেকরা আর হেলিকপ্টারে উঠতে রাজি হননি। বিয়াল্লিশ ঘণ্টা ধরে ড্রোনে করে আটকে থাকা পর্যটকদের  বিস্কুট -জল, ঠাণ্ডা পানীয় দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সেনাকর্মীরা অভিষেক ও তাঁর বন্ধু  নীরজকে উদ্ধার করেন।  হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করে তারপর তাঁদের ছাড়া হয়। তারপর দুদিন বন্ধুর বাড়িতে কাটিয়ে নববর্ষের ঠিক আগের দিন নিজের বাড়িতে ফেরে অভিষেক নন্দন। নতুন বছরের ছেলেকে ফিরে পেয়ে চোখের জল বাঁধ মানেনি পরিবারের লোকের। মিলন নন্দন বলেন, 'ওই ঘটনার কথা খবরে দেখেছি। কিন্ত ছেলে যে ওখানে আটকে আছে সেটা ভাবতেই পারেনি।'

আরও পড়ুন:  হাঁসখালিকাণ্ডে এবার ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget