এক্সপ্লোর

Nadia News: ফের উড়ল লাল নিশান, তেহট্টে সমবায় সমিতির ভোটে বামেদের বাজিমাত

তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বামেদের জয়জয়কার।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার (Nadia) তেহট্ট সমবায় সমিতির ভোটে বামেদের বাজিমাত। ৬৯টির মধ্য়ে ৫০টি আসনে জয়ী সিপিএম। মাত্র ১৯টি তৃণমূলের হাতে। এই ভোটে অবশ্য় প্রার্থী দেয়নি বিজেপি।

বামেদের বাজিমাত: নদিয়ায় ফের উড়ল লাল নিশান। তাহেরপুর পুরসভার নির্বাচন, পলাশিপাড়ার চাঁদেরঘাট সমবায়, তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়ের পর, এবার, তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বামেদের জয়জয়কার। ১৯৬৬ সালে গঠিত হয় তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। রবিবার ওই সমবায় সমিতির ভোট ছিল। মোট ভোটার সংখ্য়া ১হাজার ৭১৯।৬৯টি আসনের মধ্য়ে ৫০টি আসনে জয়ী হয়েছে সিপিএম। মাত্র ১৯টি আসন পেয়েছে তৃণমূল।

এর আগে, ১৫ই জানুয়ারি তেহট্টের চাঁদেরঘাট সমবায় সমিতির ৪৯টি আসনের মধ্য়ে সবকটিতে জয়ী হয় সিপিএম। এরপর ১৯ ফেব্রুয়ারি তেহট্ট সমবায় সমিতির নির্বাচনে ৭২ আসনের মধ্যে সিপিআইএম জয়ী হয় ৬৭টিতে ও তৃণমূল পায় মাত্র ৫টি আসন। রবিবার নদিয়ায় ফের বাম শিবিরের জয়।কার্যত ধরাশায়ী হল তৃণমূল। এই ভোটে অবশ্য় বিজেপি কোনও আসনে প্রার্থী দেয়নি।

প্রসঙ্গত, তেহট্টে সমবায় সমিতির নির্বাচনেও বিশাল জয় পায় সিপিএম (CPIM)। ৪৯ আসনের সমবায় সমিতির সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তারা। একটি আসনও প্রার্থী দিতে পারেনি তৃণমূল। ১৯৭৭-এর পর থেকে এই সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। এই প্রেক্ষাপটে গত বছরের ১০ ডিসেম্বর চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘোষণা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ ডিসেম্বর। রবিবার ছিল ভোটগ্রহণ। ৪৯ আসনবিশিষ্ট এই সমবায় সমিতিতে সিপিএম সব আসনে প্রার্থী দিলেও, একটিতেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল বা অন্য কোনও দল। ফলে এদিন সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সিপিএমের প্রার্থীরা। এদিনই তাঁদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। তবে জয়ের পর, তৃণমূলের বিরুদ্ধে ভোটের আগে ভয় দেখানোর অভিযোগ করেছে সিপিএম। গত নভেম্বরে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে রাম-বাম জোট ও নন্দকুমার মডেল নিয়ে বিতর্ক তৈরি হয়। 

আরও পড়ুন: Kidney Stone: কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget