এক্সপ্লোর

Nadia News: 'ইডি-সিবিআই -র দ্বিচারিতা কার স্বার্থে ?' কেন্দ্রের কাছে জবাব চেয়ে তৃণমূল-র প্রতিবাদ মিছিল

Nadia TMC Protest: 'আমরা মনে করি এই মিছিল শুধু শক্তি প্রদর্শন করার মিছিল', তৃণমূল-র প্রতিবাদ মিছিলে কটাক্ষ দিলীপের।

সুজিত মণ্ডল, নদিয়া:  নদিয়া জেলায় (Nadi District) তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি গঠনের পর প্রথম কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল (Protest Rally)। আয়োজনে রানাঘাট সংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)। আগামীতে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে জমি পুনরুদ্ধার করার জন্য মানুষের সামনে তাদের শক্তি প্রদর্শনের এটা মিছিল, কটাক্ষ গেরুয়া শিবিরের (BJP)।

গত ২০ আগস্ট তৃণমূল কংগ্রেসের জেলায় পরিবর্তন নেতৃত্বের।এরপর বৃহস্পতিবার বিকেলে প্রথম রানাঘাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুপার্স শহরে আয়োজন করা হলো প্রতিবাদ মিছিলসহ প্রতিবাদ সভার। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রের একাধিক ইস্যুকে সামনে এনে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আর তা নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক তথা কুপার্সের বিজেপি নেতা দীপক দে।

তিনি কটাক্ষ করে বলেন, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুপার্সে যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে, এটা কোনও প্রতিবাদ মিছিল নয়। আগামীতে যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে জমি পুনরুদ্ধার করার জন্য মানুষের সামনে তাদের শক্তি প্রদর্শনের এটা মিছিল।  কারণ গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেহেতু কুপার্সে আগামী দিনে নির্বাচন, সেজন্য কুপার্সের বুকেই এই মিছিল অনুষ্ঠিত হল সাধারণ। মানুষ আজকের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমীকরণ বুঝে গিয়েছে। বিজেপি এই মিছিলের গুরুত্ব দিচ্ছে না। আমরা মনে করি এই মিছিল শুধু শক্তি প্রদর্শন করার মিছিল।

যদিও রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা নদিয়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ণালী দে অবশ্য বলেন, ইডি, সিবিআই দিয়ে বারংবার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তারই প্রতিবাদে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাই। কেন্দ্রের অপদার্থ মোদি সরকারকে এক ইঞ্চিও জায়গা আমরা ছাড়বো না। আগামী দিনে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস একসঙ্গে লড়াই করব। এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন সেখানে সঙ্ঘবদ্ধ ভাবে লড়াই করব।

আরও পড়ুন, কৌশিকী অমাবস্যায় বীরভূমের সব পোস্টার থেকে বাদ পড়লেন অনুব্রত

নদিয়া জেলায় মোট ১৭ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে ৯ টি বিধানসভা কেন্দ্র রয়েছে জেলার উত্তরে। জেলার দক্ষিণে রয়েছে ৮ টি বিধানসভা কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে জেলার দক্ষিণে ৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি বিজেপি দখলে গিয়েছে। পাশাপাশি জেলার উত্তরে থাকা ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কৃষ্ণনগর উত্তর বিধানসভাটিতে জয়ী হয় বিজেপি। এই পরিস্থিতিতে জেলার ১৮ টি ব্লকের মোট ১৮৫ টি গ্রাম পঞ্চায়েত পুনরায় নিজেদের দখলে রাখতে মরিয়া সবুজ শিবির। এছাড়া গত লোকসভায় রানাঘাট লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে। তাই এখন থেকেই সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি মিটিং, মিছিল, প্রতিবাদ সভা করে আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসকবিরোধী দুই শিবির।

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget