এক্সপ্লোর

Anubrata Mandal: কৌশিকী অমাবস্যায় বীরভূমের সব পোস্টার থেকে বাদ পড়লেন অনুব্রত

Anubrata Kaushiki Amavasya Poster: কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে বীরভূমের তারাপীঠ। গরুপাচার মামলায় জেলে যেতেই বীরভূমের পোস্টার থেকে বাদ পড়লেন অনুব্রত মণ্ডল। কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা।  

বীরভূম: গরুপাচার মামলায় (Cattle Scam) জেলে যেতেই বীরভূমের (Birbhum) পোস্টার থেকে বাদ পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) । মূলত কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2022) উপলক্ষে সেজে উঠেছে বীরভূমের তারাপীঠ।  কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠের রাস্তায় পড়েছে একাধিক পোস্টার। বিগত বছরগুলিতে সেখানে অনুব্রত-র ছবি দেওয়া পোস্টারে ছেয়ে যেত। কিন্তু এবার তা উধাও। তবে এবার সেখানে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের তরফে পড়েছে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি। আর সেই পোস্টারে রয়েছে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু সমস্ত পোস্টা থেকে বাদ পড়েছেন অনুব্রত মণ্ডল। আর এনিয়েই কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা।  

বীরভূম সাংগাঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'রাস্তায় দাঁড়িয়ে সবাই বলছে গরু চোর , গরু চোর।  তৃণমূল কংগ্রেস আর গরু চোরের ছবি রাখতে চাইছে না।' সিপিএম-র বীরভূম জেলা কমিতি-র সদস্য সঞ্জীব বর্মণ বলেছেন, 'গরুপাচার চক্রের প্রধান চক্রী এবং সে জেলে আছে।  একটা চোরের ছবি দেখতে দেখতে পুর্ণার্থীরা পুন্য করতে যাবে ! হয় নাকি তাই? 'প্রসঙ্গত, আজ কৌশিকী অমাবস্যায়  তারপীঠ মন্দিরে ভক্ত সমাগম। করোনা কাঁটা কাটিয়ে মায়ের পায়ে পুজো জিতে অগণিত ভক্ত জড়ো হয়েছেন শক্তিপীঠে।  কৌশিকী অমাবস্যায় মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হয় । রাতে মন্দির চত্বরেই মহাযজ্ঞ ও নিশিপুজোর আয়োজন করা হয়। ৫১ সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালী তলাতেও বিশেষ হোম-যজ্ঞের আয়োজন করা হয়। আর প্রতিবছর এই বিশেষক্ষণে সারা বীরভূমে অনুব্রত-র পোস্টার পড়ে যায়। কিন্তু এবার তা আর পড়ল না। ইতিমধ্যেই গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মন্ডল। আসানসোলের সিবিআই আদালতের নির্দেশে তার জেল হয়েছে।  সামনে এসেছে তার একাধিক জমি, রাইসমিলের মাঝে প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। 

আরও পড়ুন, 'আরও অনেকে মিসিং হবেন', মানিকের সিবিআই লুকআউট নোটিস জারি হতেই কটাক্ষ দিলীপের 

অনুব্রত-কে  নিয়ে সম্প্রতি বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, '৩-৪ কোটি হাজার টাকার মালিক অনুব্রত।  কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, তৃণমূলে সব লোকজন বলত, এমনটাই শুনতাম, বলে জানান বিজেপি নেতা। অনুব্রত-র ইস্যুতে তিনি আরও বলেন, 'যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। আরও রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক। এটা একটা রোগ। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে ! উনি যা উপর্জন করেছেন , এরপরের ১০টা জেনারেশন বসে খাবে। যখন আমি তৃণমূলে ছিলাম, তখন আমি শুনতাম, বলতেন , আমার এক ঘর টাকা হবে।'

 

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget