এক্সপ্লোর

Police Beaten : তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় পুলিশকেই রাস্তায় ফেলে মারধর মত্তদের

Nadia Crime News : এর আগে ১ ফেব্রুয়ারি বুধবার মালদার মানিকচকে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় এক ডেকরেটর ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।

সুজিত মণ্ডল, নদিয়া : নদিয়ার (Nadia) রানাঘাটের (Ranaghat) থানারপাড়ায় তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায়, খোদ পুলিশকেই রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মত্ত ব্যক্তিদের (Drunk Miscreants) বিরুদ্ধে। গুরুতর জখম হন SI, ASI-সহ ৪ পুলিশ কর্মী। ঘটনায় ২ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ (Ranaghat Police Station)। 

অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশই !

থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশের ওপরই হামলার ঘটনা ঘটল। পুলিশ কর্মীদের রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল মত্ত ব্যক্তিদের বিরুদ্ধে। জখম হন SI, ASI-সহ ৪ পুলিশ (Police) কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা নাগাদ সরস্বতী প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে, তারস্বরে সাউন্ড বক্স বাজানো (Loud Music Playing) হচ্ছিল। থানার কাছ দিয়ে যাওয়ার সময়, নিষেধ করেন পুলিশ কর্মীরা। 

গ্রেফতার একাধিক

অভিযোগ, তখনই মত্ত অবস্থায় থাকা কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে কিল, চড়, ঘুষি মারার পাশাপাশি, বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন SI আলতাফ হোসেন, ASI মীর রফিকুল আলম-সহ ৪ পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধাক্কাধাক্কির কথা মানলেও, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ধৃত একজনের বক্তব্য, জোরে ডিজে বাজাচ্ছিলাম। পুলিশ বারণ করে। আমাদের ভুল হয়েছে বলে কমিয়ে দিচ্ছিলাম, তবুও গন্ডগোল হয়। ধাক্কাধাক্কিতে আমি ও এক পুলিশ কর্মী পড়ে যান। তবে আমরা কাউকে মারিনি। ঘটনায় ২ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

আগেও একাধিক অভিযোগ

এর আগে ১ ফেব্রুয়ারি বুধবার মালদার মানিকচকে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় এক ডেকরেটর ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ২৯ জানুয়ারি রবিবার, শব্দদানবের প্রতিবাদ করায় এক মহিলার পরিবারকে হুমকি দেওয়া ও জরিমানা করার অভিযোগ ওঠে পুরুলিয়ায়। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পুরুলিয়ায় ১৫ বছরের মেয়ের হার্টের অসুখের কথা জানিয়ে তাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই দিন রাতেই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন। জোরে সাউন্ডবক্স বাজানোতে আপত্তি করায় মহিলার পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। জরিমানা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 

আরও পড়ুন- আমফানের ২ বছর পরও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ, কুলতলিতে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা

সেরা শিরোনাম

Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget