এক্সপ্লোর

Kultali TMC Leader Faces Agitation : আমফানের ২ বছর পরও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ, কুলতলিতে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা

South 24 Parganas News : সন্ধে ঘনালে ভরসা সেই কুপির আলো। গ্রামের রাস্তাঘাটেরও দৈন্যদশা। থাকার মধ্যে আছে এই নড়বড়ে কাঠের সেতু।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা : প্রতিশ্রুতির অভাব নেই! কিন্তু, আমফানের পরে ২ বছর কেটে গেলেও, গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ। আজ পর্যন্ত পাকা হয়নি রাস্তাঘাট। এই সমস্ত অভিযোগে কুলতলির ময়রার চক গ্রামের বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতিকে! এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলতলির (Kultali) তৃণমূল বিধায়ক অবশ্য দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন !

দলীয় কর্মিসভাতে গিয়েও ক্ষোভের মুখে

দিদির দূত কর্মসূচিতে গিয়ে নয়, দলীয় কর্মিসভায় যোগ দিতে গিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সুধরচন্দ্র হালদার। সেখানেই গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের ময়রার চক গ্রাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রত্যন্ত এই এলাকায় বহু বাড়িতে বিদ্যুৎ নেই। সন্ধে ঘনালে ভরসা সেই কুপির আলো। গ্রামের রাস্তাঘাটেরও দৈন্যদশা। থাকার মধ্যে আছে এই নড়বড়ে কাঠের সেতু। সেসব নিয়েই তৃণমূলের অঞ্চল সভাপতিকে কাছে পেয়ে, স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। 

কী অভিযোগ বাসিন্দাদের, আশঙ্কায় তৃণমূল নেতৃত্ব

কুলতলির ময়রার চকের বাসিন্দাদের অভিযোগ, আমাদের এরকমভাবে ভাঁওতা দেওয়া হচ্ছে। বিদ্যুৎ তো দূরের কথা, আমাদের যে রাস্তাঘাট, কীভাবে আমরা এতগুলো মানুষ বেঁচে আছি। ভোটের সময় শুধু এসে বলে এরকমভাবে, তোমাদেরকে রাস্তা করে দেওয়া হবে, কারেন্ট দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু কাজের বেলায় কোনও কিচ্ছু নেই।'

গ্রামবাসীদের অসন্তোষ, আগামী পঞ্চায়েত ভোটে আছড়ে পড়বে বলে আশঙ্কিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কুলতলির গোপালগঞ্জের তৃণমূল অঞ্চল সভাপতি সুধরচন্দ্র হালদার বলেছেন, 'এদের দাবি সার্বিক দাবি, এদের এই দাবি যদি আমরা পূরণ না করতে পারি, তাহলে অবশ্যই এই ক্ষোভ ব্যালটে পড়বে।' যদিও কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের মুখে ফের শোনা গেছে আশ্বাসবাণী!

কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেছেন, 'ময়রার চকটা একটা বিচ্ছিন্ন দ্বীপ। আমরা আমফানের আগে ওখানে বিদ্যুতের সংযোগ দিয়েছিলাম। কিন্তু, পরবর্তী প্রাকৃতিক বিপর্যয়ে, আমফানে বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায়। সামনের সপ্তাহে হয়তো বা ১০-১৫ দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে'। 

আমফানের পরে ২টো বছর কেটে গেছে। তারপরও গ্রামে ঢোকেনি বিদ্যুৎ সংযোগ! তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছে না বিরোধীরা। সামনে পঞ্চায়েত ভোট। তার আগে কী এলাকার সমস্যার সমাধান হবে? মিটবে গ্রামবাসীদের দাবি দাওয়া? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

আরও পড়ুন- তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং, উদ্ধার অস্ত্র-বোমা, বারুদের গন্ধ চারিদিকে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget