এক্সপ্লোর

Nadia: শান্তিপুরে পঞ্চায়েতে আস্থা ভোট ঘিরে উত্তেজনা, বিজেপিকে সাংসদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের

শান্তিপুরের বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। এরমধ্যে, বিজেপির দখলে ৬।তৃণমূলের দখলে ৩ ও নির্দলের দখলে ছিল ৬টি আসন। 

 

সুজিত মণ্ডল, নদিয়া:  নদিয়ার শান্তিপুরের পঞ্চায়েতে আস্থা ভোট চলাকালীন উত্তেজনা। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভ থেকে বিজেপি সাংসদকে বের করে তাঁর নিরাপত্তারক্ষী ও পুলিশ। তুঙ্গে রাজনৈতিক তরজা।

আস্থা ভোট চলাকালীন নদিয়ার শান্তিপুরের পঞ্চায়েতে ধুন্ধুমার। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। সাংসদকে কটূক্তি করা হয় বলেও অভিযোগ।
একটা সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, জগন্নাথ সরকার ও মারমুখী তৃণমূলকর্মীদের মাঝে কার্যত মানব প্রাচীর করতে হয় সাংসদের নিরাপত্তারক্ষী ও শান্তিপুর থানার পুলিশকে।

উত্তেজিত তৃণমূল কর্মীদের আটকাতে, পুলিশকে দড়ি দিয়ে ব্যারিকেডও করতে হয়। বেশ কিছুক্ষণ পর, বিজেপি সাংসদকে কোনওরকমে গাড়িতে তোলেন তাঁর নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরা।সেই সময়, সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইটও।

শান্তিপুরের বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫। এরমধ্যে, বিজেপির দখলে ৬।তৃণমূলের দখলে ৩ ও নির্দলের দখলে ছিল ৬টি আসন। নির্দলদের সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল।বিধানসভা ভোটের আগে, তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েতের উপপ্রধান বিজেপিতে যোগ দেন। এরপরই, পঞ্চায়েতে অনাস্থা আনে বিজেপি। বুধবার হয় ভোটাভুটি।

তা নিয়ে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। এরমধ্যেই, দুপুরের দিকে পঞ্চায়েত অফিসের সামনে আসেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আর তাতেই, উত্তেজনা ছড়ায়।বিজেপি সাংসদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা।তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগও তুলেছে বিজেপি। শান্তিপুর বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব কর বলেছেন, আমি খবর পেয়ে আসি, তৃণমূলের লোকেরা দলের কর্মীদের মারধর করেছে, সাংসদকেও হেনস্থা করা হয়েছে।

পাল্টা, বিজেপি সাংসদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। শান্তিপুরে তৃণমূলের ব্লক সভাপতি নিমাইচন্দ্র বিশ্বাস  বলেছেন, আইন অমান্য করে আস্থা ভোট চলাকালীন পঞ্চায়েত অফিসে এসেছিলেন সাংসদ। যে কারণেই আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে।

এই অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ সরকার।  

তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা না আসায়, হয়নি আস্থা ভোট। তৃণমূলের দখলেই থাকল,  শান্তিপুরের বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget