এক্সপ্লোর

Nadia News : ফেসবুকে ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করে বেধড়ক মার খেলেন নদিয়ার যুবক, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Poet Attacked : ফের শাসকের রোষে শিল্প ! সেই ট্র্যাডিশন সমানে চলেছে । রানাঘাটের পর এবার শান্তিপুর। নাট্যকর্মীর পর এবার প্রহৃত কবি।

সুজিত মণ্ডল, নদিয়া : ফেসবুকে (Facebook) ভোটসন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় স্থানীয় এক কবিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুর থানায় (Shantipur Police Station) অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। যদিও তৃণমূল (TMC) হামলার অভিযোগ অস্বীকার করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

ফের শাসকের রোষে শিল্প ! সেই ট্র্যাডিশন সমানে চলেছে । রানাঘাটের পর এবার শান্তিপুর। নাট্যকর্মীর পর এবার প্রহৃত কবি। শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের বাসিন্দা ৩৪ বছরের কল্লোল সরকার। একাধিক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। নিজের লেখা কয়েকটি বইও রয়েছে তাঁর। কল্লোলের দাবি, গত ২৫ জুন 'বিদ্রোহ' নামে একটি কবিতা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তার জেরেই গত ২৫ জুলাই তৃণমূলের আক্রমণের মুখে পড়েন তিনি।

আক্রান্ত কবি কল্লোল সরকারের অভিযোগ, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলাম। সোশাল মিডিয়ায় কবিতা পোস্ট হতেই শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে।

ওইদিনই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shantipur State General Hospital) চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন কল্লোল। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক সোমনাথ কর বলেছেন, 'তৃণমূল বাহিনীর আক্রমণের হাত থেকে কবি, সাহিত্যিক, শিল্পীরা কেউই বাদ যাচ্ছেন না। ঘটনার তীব্র নিন্দা জানাই।' শান্তিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেছেন, 'বিষয়টি শুনেছি। ঘটনাটি দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। বিষয়টি সম্পূর্ণ খোঁজ নিয়ে দেখছি।'

গত ৯ এপ্রিল রাতে কবি ভারভারা রাওয়ের লেখা কবিতার উপর ভিত্তি করে, 'কসাই' নামে নাটক মঞ্চস্থ করেন রানাঘাটে নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য। নাটকে রূপকের মাধ্য়মে তুলে ধরা হয়, হাথরস, বগটুই এবং হাঁসখালির ঘটনা। সে কারণেই ওই নাট্যকর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও হুমকি, হামলার অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি, তৃণমূল বিধায়কের মন্তব্যে তরজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget