এক্সপ্লোর

রঙিন পাখনাওয়ালা মাছ ! নাকাশিপাড়া বাজারে শোরগোল

Special News : বেশ কয়েকজন উৎসাহী মাছের দরদাম করতে এগিয়েছিলেন। যদিও জেলে সাফ জানান, এই বিরল প্রজাতির মাছ সবাইকে দেখাতেই বাজারে এনেছেন। পাটুলি গঙ্গাতেই মাছটিকে ফের ছেড়ে দেবেন।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : জালে রঙিন পাখনাওয়ালা মাছ! নাকাশিপাড়ার (Nakashipara) বেথুয়াডহরির বাজারে শোরগোল। আর পাঁচটা দিনের মতোই গঙ্গায় জাল ফেলেছিলেন দীপঙ্কর রাজবংশী। কিন্তু জাল বেছে দেখার সময়ই চক্ষু চড়কগাছ। দেখতে অবিকল কাতলার মতো হলেও মাছের বড় বড় রঙিন পাখনা দেখে কিছুটা ভয়ই পেয়ে যান তিনি। যদিও ভয়ের রেশ কাটিয়ে জালে ওঠা বিরল প্রজাতির মাছের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়ে নিয়ে আসেন বেথুয়াডহরির বাজারে (Bethuadohori Bazar)।

আর রঙিন পাখনাওয়ালা যে মাছ (Fish with Colourful Big Fin) দেখতে জমে যায় ভিড়। বেশ কয়েকজন উৎসাহী মাছের দরদাম করতে এগিয়েছিলেন। তবে তাঁদের মুখের ওপর দীপঙ্কর সাফ জানিয়ে দেন, বিক্রি করতে নয়। এই বিরল প্রজাতির মাছ সবাইকে দেখাতেই বাজারে এনেছেন। যেখানে জাল ফেলে মাছটি পেয়েছিলেন, সেই পাটুলি গঙ্গাতেই মাছটিকে ফের ছেড়ে দেবেন বলেই জানান জেলে।

দীপঙ্কর রাজবংশী জানিয়েছেন, পাটুলি গঙ্গাতে রোজই মাছ ধরতে যান তিনি। সেখান থেকে উঠে আসা রুই-কাতলা নিয়ে হাজির হন নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরির বাজারে। দীর্ঘদিন ধরেই চলে আসছে তাঁর এই কাজের অভ্যাস। কিন্তু এর আগে কখনও এরকম শঙ্কর প্রজাতির মাছ তথা বিরলমাছ তিনি দেখেননি বলেই জানিয়েছেন। জালে কী মাছ পড়েছে, দেখতে গিয়ে একটা একটা করে মাছ যখন দীপঙ্কর রাজবংশী বাছছিলেন, তখনই তাঁর নজর পড়ে এই বিশেষ মাছটির দিকে।

মাছটি দেখতে অবিকল কাতলা মাছের মতোই। কিন্তু এক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে, মাছটির বড় বড় পাখনা রয়েছে। যা বেশ বড় ধরনেরই। বাজারে মাছ রাখার সাধারণ পাত্রগুলির একটি কার্যত ভরে গিয়েছিল সেই বড় পাখনার বহরে। বড় পাখনাই শুধু নয়, সেগুলিতে অল্প রঙের ছটারও দেখা মিলেছে। প্রথমে মাছটিকে দেখে কিছুটা শঙ্কিত হলেও দীপঙ্করের ভয় কেটে যেতে বেশি সময় লাগেনি।

জালে ওঠা বিরল প্রজাতির মাছটির সঙ্গে এলাকার স্থানীয়দের পরিচয় করিয়ে দেবেন, তথা তাঁদেরকে এমন অদ্ভুত-সুন্দর দর্শন মাছ দেখার সুযোগ করে দেবেন স্থির করেই মাছটিকে বাজারে নিয়ে আসেন পেশায় জেলে দীপঙ্কর রাজবংশী। আর তাঁর ভাবনামতোই বিরল প্রজাতির মাছটি দেখতে বেথুয়াডহরির বাজারে জমে যায় ভিড়। 

লোকমুখে রঙিন পাখনাওয়ালা মাছের কথা ছড়িয়ে পড়তেই অফিসের তাড়া একটু সরিয়ে মাছ দেখতে বাজারে ছুটে আসেন স্থানীয়রা। অবাক বিস্ময়ে মাছটিকে ভাল করে খুঁটিয়ে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। কেউ কেউ আবার মাছটিকে কেনার জন্য বাড়তি টাকা দেওয়ার কথা জানান দীপঙ্করকে। যদিও সেই পথে হাঁটতে রাজি হননি তিনি। এরকম অদ্ভুত-সুদর্শনকে মাছকে বিক্রি নয়, বরং যেখান থেকে পেয়েছেন, সেই পাটুলি গঙ্গার জলেই ফের ভাসিয়ে দেবেন বলে ঠিক করেছেন তিনি।

আরও পড়ুন- হাতিয়াড়ায় জাল নোট কারখানা! উদ্ধার প্রচুর জাল নোট, গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget