এক্সপ্লোর

Fake Note Busted : হাতিয়াড়ায় জাল নোট কারখানা! উদ্ধার প্রচুর জাল নোট, গ্রেফতার ২

North 24 Parganas : ভাড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ল্যাপটপ ও পেনড্রাইভ খতিয়ে দেখছে পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোট কারখানার হদিশ। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট।

টেবিলের ওপর থরে থরে সাজানো ১০০ টাকার নোট। রয়েছে ৫০০ টাকার নোটও। কিন্তু একটাও আসল নয়। পুলিশের দাবি, সবকটা জাল নোট! এবার কলকাতা সংলগ্ন হাতিয়াড়ায় জাল নোটের কারখানার হদিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সন্ধেয় টাকি হাউস বয়েজ স্কুলের কাছ থেকে চেঙ্গিস আলম ও আফজল আলি নামে ২ জনকে পাকড়াও করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ হাজার ৫০০ টাকার জাল নোট। 

বুধবার চেঙ্গিজকে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। ইকো পার্ক থানা এলাকার হাতিয়াড়ায় এই ভাড়াবাড়িতে জাল নোটের কারখানার হদিশ মেলে বলে তদন্তকারীদের দাবি। পুলিশ সূত্রে খবর, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল নোট তৈরির সরঞ্জাম। কাগজের বান্ডিল থেকে শুরু করে রং, রাসায়নিক, কাঠের ফ্রেম, প্রিন্টার, কী নেই সেখানে। এই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি, ভাড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ল্যাপটপ ও পেনড্রাইভ খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, অভিনব উপায়ে মাদক পাচারের (Drug Dealing) চেষ্টা। পার্সেলের মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে শহরের এক পোস্ট অফিসে মাদক আনানো হয় বলে অভিযোগ।  পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিস থেকে পার্সেল ডেলিভারি নিয়ে বেরোন মাত্রই কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। 

পোস্ট অফিসে পার্সেল (Post Office Parcel) আনিয়ে, মাদক পাচারের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ। পার্সেল নিয়ে বেরোতেই হাতেনাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক। গোপন সূত্রে খবর পেয়ে, মাদক পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশের STF। শহরের কোথায়, কাদের এই মাদক পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের? ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে STF। 

 আরও পড়ুন- কোথায় গেলেন মানিক ভট্টাচার্য? লুক আউট নোটিস জারি সিবিআইয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget