এক্সপ্লোর

Nadia: নদিয়ার গাংনাপুরে তৃতীয় শ্রেণির পড়ুয়াকে পিষে দিল লরি

Nadia News: সাইকেলে স্কুলে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা মেরে পিষে দেয় আটা বোঝাই একটি লরি। স্থানীয়রা তাড়া করে লরিটিকে ধরে ফেলেন। আগুন ধরিয়ে দেওয়া হয় লরিটিতে। পুলিশ আটক করেছে লরি চালককে।

সুজিত মণ্ডল, গাংনাপুর: স্কুলে (School) যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে (Student of class three) পিষে দিল আটা বোঝাই একটি লরি (Truck)। আজ সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি (Accident) ঘটেছে নদিয়ার (Nadia) গাংনাপুর থানা (Gangnapur Police Station) এলাকার আঁইসমালী বেলেআটিপাড়া অঞ্চলে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোমিন মণ্ডলের (৯)। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেন। পরে রানাঘাট (Ranaghat) থেকে দমকলের (Fire Department) একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘাতক লরি ও লরি চালককে আটক করেছে গাংনাপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আঁইসমালী বেলেআটি পাড়াতেই মৃত পড়ুয়ার বাড়ি। মাধ্যমিক পরীক্ষা চলার কারণে এখন স্কুলে সকালে ক্লাস হচ্ছে। অন্যান্য দিনের মতোই আজ সকালেও বাড়ি থেকে কিছুটা দূরে স্কুলে সাইকেল চালিয়ে যাচ্ছিল মোমিন। সেই সময় আঁইসমালী বাজার অঞ্চল থেকে ওই লরিটি দত্তফুলিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎই ওই পড়ুয়ার সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয় লরিটি। এরপর লরির পিছনের চাকা ওই পড়ুয়াকে পিষে দেয়।

আরও পড়ুন কানাডায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত পাঁচ ভারতীয় ছাত্র

এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা তাড়া করে লরিটিকে ধরে ফেলেন। আগুন ধরিয়ে দেওয়া হয় লরিটিতে। ওই সড়কে পণ্যবাহী ওভারলোডিং গাড়ি চলাচল না করার দাবি তোলেন তারা। সকালের দিকে বেশ কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ আটক করেছে লরি চালককে।

কয়েকদিন আগেই মুর্শিদাবাদের বড়ঞায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যাত্রা দেখে ফেরার পথে কালভার্টের গার্ডওয়ালে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায় বাইক। এই দুর্ঘটনায় প্রাণ হারান চার যুবক। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের। দুর্ঘটনার পরদিন সকালে কুলি-সাঁইথিয়া রাজ্য সড়কে মোড্ডার কাছে নয়ানজুলি থেকে চারজনের মৃতদেহ উদ্ধার হয়। মৃতরা বন্ধু ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মৃতদের পরিবারের দাবি, চারজন বন্ধু একটি মোটরবাইকে করে যাত্রা দেখতে গিয়েছিলেন। পুলিশের অনুমান, যাত্রা দেখে ফেরার পথে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের গার্ডওয়ালে ধাক্কা মেরে নয়নাজুলিতে পড়ে যায়। নয়ানজুলি থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে উদ্ধার করেছে পুলিশ‍। তদন্তকারীদের অনুমান, মৃত চারজনই মত্ত ছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget