এক্সপ্লোর

Road Accident In Canada: কানাডায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত পাঁচ ভারতীয় ছাত্র

Road Accident In Canada:এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর সোমবার জানিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া।

 

 


টোরোন্টো: কানাডার টোরোন্টোতে ভয়াবহ পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায়  মৃত্যু হল পাঁচ ভারতীয় ছাত্রের। শনিবার সকালে টোরোন্টোর কাছে এই পথ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওন্টারিও হাইওয়েতে ট্রাক্টর-ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল ওই পাঁচ ভারতীয় পড়ুয়ারা। জানা গেছে, একটি গাড়িতে সওয়ারি ছিলেন ওই ভারতীয় পড়ুয়ারা। ওন্টারিও হাইওয়েতে তাঁদের গাড়ির সঙ্গে সংঘর্ষ বেধে যায় একটি ট্রাক্টর ট্রেলারের। 

জানা গেছে, যে ভ্যানটিতে ভারতীয় ছাত্ররা যাচ্ছিলেন, তাতে সাত জন ছিলেন। সাত যাত্রীকে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পাঁচ ভারতীয় ছাত্র ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত দুই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ট্রাক্টর ট্রেলারের চালক কোনওক্রমে প্রাণে বেঁচেছেন। তাঁর কোনও আঘাত লাগেনি। 

এই মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যুর খবর সোমবার জানিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। নিহত ভারতীয় পড়ুয়াদের শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন অজয় বিসারিয়া। ট্যুইট করে এই দুর্ঘটনা খবর জানিয়ে নিহতের পরিজনদের সহমর্মিতা প্রকাশ করেছেন জানিয়েছেন কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া। তিনি ট্যুইট করে বলেছেন, গত শনিার, ১৩ মার্চ টোরোন্টোর কাছে গাড়ি দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্র মারা গিয়েছেন। আরও দুজন ভর্তি হাসপাতালে। টোরোন্টোয় ভারতের কনস্যুলেট জেনারেলের দল হতাহত ভারতীয় পড়ুয়াদের বন্ধুদের সঙ্গে যাবতীয় সহায়তার জন্য যোগাযোগ রেখে চলেছে। 

নিহত পাঁচ ভারতীয় পড়ুয়ার পরিচয়ও জানা গিয়েছে। কুইন্টে ওয়েস্ট ওন্টারিও প্রভিন্সিয়িল পুলিশ (ওপিপি) ওই পাঁচ ভারতীয় পড়ুয়ার পরিচয় জানতে পেরেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতরা হলেন হরপ্রিত সিংহ (বয়স ২৪), জসপিন্দার সিংহ (বয়স ২১), করণপাল সিংহ ( বয়স ২২), মোহিত চৌহান (বয়স ২৩) এবং পবন কুমার (বয়স ২৩)। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই তথ্য জানা গেছে। 

ঠিক কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় পুলিশ এই তদন্তের কাজ চালাচ্ছে বলে খবর। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
BJP MP Injured : গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
গাড়ি দুর্ঘটনায় জখম বিজেপি সাংসদ লক্ষ্মী ভার্মা, নিয়ে যাওয়া হল AIIMS-এ
Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget