এক্সপ্লোর

Nadia : নদিয়ার জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়কে

TMC : গত সেপ্টেম্বর মাসে তৃণমূলেরই এক কর্মীকে পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। পুলিশে যে সংক্রান্ত অভিযোগও হয়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নদিয়া জেলা প্রাইমারি কাউন্সিল থেকে সরানো হল তৃণমূল বিধায়ককে। নদিয়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। বিধায়ককে সরিয়ে জেলা শাসককে প্রাইমারি কাউন্সিলের দায়িত্ব দিল সরকার। নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই বিধায়ককে পদ থেকে সরানো নিয়ে জল্পনা।

কী কারণে সরানো হল, জানি না, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। গত সেপ্টেম্বর মাসে তৃণমূলেরই এক কর্মীকে পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। পুলিশে যে সংক্রান্ত অভিযোগও হয়। 'মিথ্যে অভিযোগ' বলে বিষয়টাকে বিমলেন্দু সিংহ রায় গুরুত্ব দিতে না চাইলেও অপসারণের পিছনে অভিযোগটি অন্যতম কারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে।

বছরখানেকের মধ্যে অপসারণ

গত বিধানসভা ভোটে তৎকালীন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে হারিয়ে করিমপুরের বিধায়ক হয়েছিলেন বিমলেন্দু সিংহ রায়। শিক্ষারত্ন তথা প্রাক্তন প্রধান শিক্ষকের পেশা ছেড়ে রাজনীতিতে এসেছিলেন তিনি। বছরখানেকের কিছুটা আগে তাঁকে নদিয়া জেলা প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। এদিন তাঁকে সরানোর নোটিস সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অনুমতিতেই যে অপসারণ। আর তাতেই আশঙ্কা, দলীয় কর্মীর থেকে পদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগের জেরেই কী এই ঘটনা!

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে তৃণমূল কর্মী হাসান আলি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। প্রথমে দলীয় পদ দিতে টাকা চাওয়া ও পরে পদ না পাওয়ায় টাকা ফেরৎ চাইতে গেলে বিধায়ক তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলেই অভিযোগ ছিল জনৈক তৃণমূল কর্মীর।

আক্রমণ বিরোধীদের

এই অপসারণ ঘিরে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'সরিয়ে দিতে বাধ্য হয়েছে। দলীয় পদ পাইয়ে দিতে টাকা চেয়েছিলেন, যে কথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছেছে। এদের এতদিন ধরে পুষে রাখা হয়েছিল, এখন দলের বিবাদ মেটাতে বাধ্য হয়ে সরিয়ে দিচ্ছে। মানুষের, লোকজনের কথা নয় সরকার ভাবছে শুধু দলের কথা। পুলিশমন্ত্রীর ক্ষমতা থাকলে ওঁকে গ্রেফতার করুক।'

কার্যত একই সুরে গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে তৃণমূলের এই অপসারণের পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহাও। পাশাপাশি সিপিএমের সুরেই অপসারিত নদিয়া জেলা প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি। পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, 'প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বেশি কিছু বলার নেই। তবে এ রাজ্যে সরকার জিরো টলারেন্স টু করাপশন নীতিতে বিশ্বাসী। তাই গ্রেফতারের ছ'দিনের মধ্যে মন্ত্রীত্ব, দলীয় পদ থেকে অপসারণ করা হয় কাউকে। আর লখিমপুর খেরি কাণ্ডে যাঁর ছেলেকে নিয়ে এত কথা সেই টেনি সাহেব নরেন্দ্র মোদির পিছনে বসে টেবিল চাপড়ান। '

আরও পড়ুন- মোমবাতি, পোস্টারে ৬০০ তম দিনের অবস্থান আন্দোলন পালন, এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবির সমাধানসূত্র অধরাই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Weather Update: একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
একাধিক জায়গায় হলুদ আর কমলা সতর্কতা জারি, প্রবল বৃষ্টির পূর্বাভাস! বড় আপডেট দিল আবহাওয়া দফতর
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget