এক্সপ্লোর

Job Protest : মোমবাতি, পোস্টারে ৬০০ তম দিনের অবস্থান আন্দোলন পালন, এসএলএসটি নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবির সমাধানসূত্র অধরাই

SLST Job Aspirants : নিজেদের দাবিকে আরও জোরালো করার দাবিই অবস্থান আন্দোলনের ৬০০ তম দিনে তুললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের ভাষায় যা 'বঞ্চনার ৬০০ দিন'।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জ্বলছে মোমবাতি। একাধিক পোস্টার, ফেস্টুনে ঢেকেছে এলাকা। সবেতেই উল্লেখ একটি সংখ্যার। ৬০০। গ্রীষ্ণ-বর্ষা পেরিয়ে শীত। আজ ৬০০ তম দিনে পড়ল ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন। মেয়ো রোডে গাঁধীমূর্তির নিচে দীর্ঘদিন ধরে চাকরিতে নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা।

এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চাকরিপ্রার্থীরা। তবে কীভাবে হবে সমস্যার সমাধান, কীভাবে কাটবে নিয়োগ-জট তা নিয়ে সমাধানসূত্র এখনও অধরা। বিভিন্ন জায়গা থেকে প্রতিশ্রুতি, সমাজের স্তরের বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো ছাড়া এখনও প্রাপ্তি শূন্য। নিজেদের দাবিকে আরও জোরালো করার দাবিই অবস্থান আন্দোলনের ৬০০ তম দিনে তুললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের ভাষায় যা 'বঞ্চনার ৬০০ দিন'।

কী বলছেন আন্দোলনকারীরা

স্লোগানে, প্রতিবাদে নিজেদের দাবি আরও জোরালোভাবে পেশ করার জন্যই চোয়াল শক্ত করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের অন্যতম শহিদুল্লাহ বলেছেন, 'আজ আর আমাদের আন্দোলন গাঁধী মূর্তির চৌহদ্দির মধ্যে আটকে নেই। এক অসম লড়াই শুরু করেছিলাম আমরা। হাতে গোনা কয়েকজন মিলে একটা অপশক্তির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। আর এখন গোটা বাংলা, গোটা ভারত জুড়ে আন্দোলনের আবেগ পৌঁছে গিয়েছে। আন্দোলনের যৌক্তিক ভিত্তি প্রতিষ্টিত হয়েছে। ৬০০ দিনের মাথায় আমাদের একটাই প্রত্যাশা, আর বেশিদিন হয়তো বসে থাকতে হবে না। কারণ, বাংলার সকল মানুষ আওয়াজ তুলছেন, তাঁরাও একসুরে বলছেন এই অন্যায় আমরা মেনে নেব না। আজ বাংলার সমস্ত শ্রেণির মানুষ আমাদের নিয়োগের দাবি জানাচ্ছেন। এই অবস্থায় কর্মকর্তাদের যতই বিরূপ মনোভাব থাক, সেটা সরিয়ে নিয়োগ দিতে তাঁরা বাধ্য হবেন। '

প্রসঙ্গত, দিন তিনেক আগেই পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধমার বেঁধেছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের আটক করে পুলিশ। টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।SLST চাকরিপ্রার্থীদের অভিযোগ, ৬ বছর ধরে কোনও পরীক্ষা হয়নি। তাই নতুন করে পরীক্ষার নেওয়ার দাবিতে এদিন SSC ভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীরা করুণাময়ীতে জড়ো হতেই তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বলে পুলিশের দাবি। 

আরও পড়ুন- ২০১৪-১৭-র লক্ষাধিক TET অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget