এক্সপ্লোর

Nadia News: 'পরিচ্ছন্ন ট্রেন চাই', লোকালের দাবিতে অবরোধ রানাঘাট স্টেশনে

Ranaghat Train Blockade: মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট-শিয়ালদা মেন লাইনে লোকাল ট্রেন চালানোর দাবি। অবরোধ রানাঘাট স্টেশনে

সুজিত মন্ডল, রানাঘাট:  মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট-শিয়ালদা মেন লাইনে লোকাল ট্রেন চালানোর দাবি। অবরোধ রানাঘাট স্টেশনে। অবরোধের জেরে আটকে পড়েছে একাধিক ট্রেন। এদিন সকাল ৮টা ৩৫ থেকে রানাঘাট স্টেশনে (Ranaghat Station) অবরোধ শুরু করেন নিত্য যাত্রীরা। তাঁদের দাবি, রানাঘাট থেকে ডাউন শিয়ালদা মেমু ট্রেনে উঠতে ভোগান্তি হচ্ছে। এবং ওই ট্রেন লালগোলা থেকে আসায় নোংরা হয়ে থাকে বলেও নিত্য যাত্রীদের অভিযোগ। রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার অন্যান্য যাত্রীরা। অবরোধ নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কী অভিযোগ:
সকালে লালগোলা থেকে যে মেমু (MEMU) ট্রেন আসে তা অত্যন্ত অপরিচ্ছন্ন বলে অভিযোগ নিত্যযাত্রীদের। বারবার অভিযোগ জানিয়েও ওই ট্রেন সাফাই হয় না।

কেন অবরোধ:
ওই মেমু ট্রেনের বদলে একটি পরিচ্ছন্ন ট্রেনের দাবি করেছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, ওই ট্রেনটি লোকাল (Local Train) হতে হবে এবং রানাঘাট থেকে ছাড়তে হবে। এই দাবিতেই সকাল ৮টা বেজে ৩৫ মিনিট থেকে অবরোধ শুরু করেন সাধারণ বাসিন্দা ও নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, রানাঘাট থেকে ডাউন শিয়ালদা মেমু ট্রেনে উঠতে ভোগান্তি হচ্ছে। তাই মেমু-র পরিবর্তে লোকাল ট্রেন চালাতে হবে। 

কোথায় ভোগান্তি:
অবরোধের কারণে সকালে শিয়ালদহ-রানাঘাট (Sealdah-Ranaghat) লাইনে আপ ও ডাউন দুদিকেই ট্রেন বন্ধ। যার ফলে অত্যন্ত ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। শেষপর্যন্ত রেল কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ১০টা ১৫-য় অবরোধ ওঠে। সকালের ব্যস্ত সময়ে ১ ঘণ্টা ৪০ মিনিট রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হন অন্য যাত্রীরা। 

রেল যোগাযোগে নানা সমস্যা:
এই মাসে বিভিন্ন কারণে রাজ্যে নানা জায়গায় রেল যোগাযোগে সমস্যা হয়েছে। থার্ড লাইনে কাজ হওয়ার জন্য হাওড়া-ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচলে লাগাম রয়েছে। পরিবর্তন হয়েছে বেশ কিছু ট্রেনের সূচি। বন্ধ রয়েছে একাধিক ট্রেন। পাশাপাশি গত রবিবার খড়্গপুর স্টেশনে থার্ড লাইনের কাজের জন্য দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন যাতায়াত।

আরও পড়ুন:    'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও! 

 

 

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget