এক্সপ্লোর

Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের

অভিযোগ, নন্দীগ্রামে বিভিন্ন বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আর এই কাজটি করছেন মূলত বহিরাগতরাই।


নন্দীগ্রাম : উপনির্বাচনের সকালেই ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রাম ও রেজিনগরে। বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সকাল সকাল গ্রেফতার হয়েছেন আজুপ-প্রধান হুমায়ুন কবীর। অন্যদিকে ধুন্ধুমার পরিস্থিতি নন্দীগ্রামেও। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ উঠল। 

অভিযোগ, নন্দীগ্রামে বিভিন্ন বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। আর এই কাজটি করছেন মূলত বহিরাগতরাই। এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান । তাঁর কাছে এসে অভিযোগ জানিয়েছেন ভোটাররা। অভিযোগ , বহিরাগতরা এসে ভোটদানে বাধা দিচ্ছে। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।  

তবে শুধু সকালেই নয়, নন্দীগ্রামে অশান্তির অভিযোগ ভোটের আগের দিন রাত থেকেই । রাতে টহল দিয়েছে  বাইক বাহিনী, অভিযোগ স্থানীয়দের । বহু বুথে এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ তুলেছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বুথে গেলে মিলন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। কংগ্রেসের অভিযোগ, অত্যাচার চালাচ্ছে বাইক বাহিনী। বিভিন্ন বুথে চলছে রিগিং। CAPF দিয়ে সীমানা সিল করে দেওয়া হয়েছে । CEO দফতরে অভিযোগ করেছে কংগ্রেস। নন্দীগ্রামে ভোটে কারচুপি ও অশান্তির তৈরির আশঙ্কা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। তাঁদের অভিযোগ, খেজুরি থেকে নন্দীগ্রামে দিকে প্রায় ৮০–৯০টি বাইকে সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকছে। খেজুরি এবং ভাঙাবেড়া-সোনাচূড়া এলাকায় অবিলম্বে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলে কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। নন্দীগ্রামের ২১৬ নম্বর বুথে রিগিংয়ের অভিযোগ তুলেছে তারা। 

অন্যদিকে , নন্দীগ্রামে  বুথে গিয়ে সরেজমিনে ভোটদান প্রক্রিয়া ঘুরে দেখলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।  উৎসবের আমেজে ভোট দিচ্ছেন মানুষ, বললেন বিজেপি প্রার্থী। এক ফাঁকে রেয়াপাড়া কালীবাড়িতে গিয়ে পুজোও দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।  

অন্যদিকে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভোটে অশান্তি পাকানোর অভিযোগ। গ্রেফতারের আগে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় AJUP বিধায়কের। জমা ধরে টেনেহিঁচড়ে বিধায়ককে গাড়িতে তোলে পুলিশ। নিয়ে যাওয়া হয় রেজিনগর থানায়। হুমায়ুন কবীরকাণ্ডে রিপোর্ট তলব করেছে CEO দফতর। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে চেয়ে পাঠানো হয় রিপোর্ট। 

নন্দীগ্রাম কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ লক্ষ ৬৭ হাজার। ৩২৩টি বুথে চলছে ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় ৭০০ পুলিশ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। কংগ্রেসের হয়ে লড়ছেন মিলন প্রধান। সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এতেশামুল হক। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
Advertisement

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget