এক্সপ্লোর

Nandigram Congress Candidate Arrested: "ফোন ধরছেন না প্রার্থী, কিছুক্ষণ আগে আমায় বলেছিল যে, ওরা আমাকে কিডন্যাপ করতে পারে", চাঞ্চল্যকর দাবি প্রদেশ কংগ্রেসের সভাপতির

Subhankar Sarkar On Nandigram Candidate Arrested: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার, কী প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের ?

কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার। পুরনো একটি খুনের মামলায় পুলিশের জালে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ধৃত কংগ্রেস প্রার্থীকে। এই ইস্যুতে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ফোন ধরছেন না প্রার্থী। কিছুক্ষণ আগে আমায় বলেছিল যে, ওরা আমাকে কিডন্যাপ বা এসব করতে পারে। আমি তাই অন্য ব্যবস্থা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে, তাঁকে গ্রেফতার করেছে। তার সঙ্গে আরও দুইজনকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  ‘সম্পূর্ণ খবর এখনও পাইনি’, বলেই দাবি তাঁর।

আরও পড়ুন, "জোড়াফুল যেখানে থাকার সেখানেই থাকবে..", সাংবাদিক বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য আখরুজ্জামানের

তিনি আরও বলেন, ‘নির্বাচনে এদের কাউকে লড়াই করতে দেবে না। আজকে অন্যদলের প্রার্থীকে আমরা দেখলাম যে, তিনি বসে আছেন, একটা ছবি..সত্যতা কী তা আমি জানি না, মুখ্যমন্ত্রীর সামনে। সেটা আগের না পরের ছবি …এবার বিষয় হচ্ছে, যদি বলে মিলন প্রধানের বিরুদ্ধে কেস আছে, তা এতদিন ঘুরছিল, আপনাদের কারও কিছু মনে হয়নি। প্রার্থী হয়ে গেল ব্যাস। ..এখন কোনও প্রেসার দিয়ে…কী দিয়ে কী করবে, তার কোনও ঠিকানা নেই। নির্বাচন মানে আমি অবাক হয়ে যাচ্ছি, বিজেপির এই আগ্রাসন, মনোভাব, এতে গণতন্ত্র বাঁচবে কীকরে। অন্য কোনও রাজনৈতিক দল থাকবে না ? মাল্টি পার্টি সিস্টেম থাকবে না, তার মানে ওয়ান পার্টি। ওয়ান নেশান, ওয়ান ভোট, অ্যান্ড ওয়ান পার্টি। ভেরি ইন্টারেস্টিং।’

ভোটে ভরাডুবি। বিদ্রোহ। ছন্নছাড়া দল।এবার দুদিনে পর পরপর বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ২৮ বছর আগে নিজে হাতে তৈরি দলের নাম, তার প্রতীক দুইই ফ্রিজ করে দিল নির্বাচন কমিশন। আপাতত নতুন দল ও নতুন প্রতীকে লড়তে হবে। আর সবচেয়ে বড় কথা হল, নন্দীগ্রাম উপ নির্বাচনের ভোট-যুদ্ধেই রইল না 'কালীঘাট-তৃণমূল'। মমতা বন্দ্য়োপাধ্য়ায় যাঁকে প্রার্থী করেছিলেন শেষ মুহূর্তে তিনি মনোনয়ন প্রত্য়াহার করে নিলেন।শুভন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে এবার সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মনোনয়ন দাখিলও করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে রাজনৈতিক চমক।সামনে এল এই ছবি। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর উল্টোদিকে বসে রয়েছেন, সঞ্চিতা প্রধান দে। এরপর শুক্রবার বিকেলে মনোনয়ন প্রত্য়াহার করে নিলেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন প্রত্য়াহারের মুহূর্ত যার ফলে নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলের আর কোনও প্রার্থীই রইল না।

Advertisement

সেরা শিরোনাম

Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা ভাইফোঁটায়, নামবে তাপমাত্রাও, আজ কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget