এক্সপ্লোর

Nandigram News: নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ধৃত বাড়ির মালিক সহ ২

Nandigram News: নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা বাড়ির মালিক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গিয়ে ঘটনাস্থল থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) টাকাপুরায় বিজেপি (BJP) কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের (bomb blast) ঘটনা ওই কর্মী সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার বিস্ফোরণ হাওয়ার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায় সিআইডির বম্ব স্কোয়াড। সিআইডি সূত্রে জানা গেছে, তদন্তের সময় ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে একটি বস্তার মধ্যে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় ওই বিজেপি কর্মী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বাড়ির মালিক সুবোধ বেরা ও আরেক বিজেপি কর্মী সৌম্যদীপ জানা। তাদের জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা চলছে।

বুধবার নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মী সুবোধ বেরার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে জখম হন তিনজন। তাঁরা হলেন গোকুল বেরা, শুভাশিস গায়েন ও তপন ঢালি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেরার ছোট একটি মাটির বাড়িতে ১৫-২০ জন বোমা বাঁধছিল। সেইসময় আচমকা কয়েকটি বোমা ফেটে যায়। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে প্রথমে আহত তিনজনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে কোন হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে জানা যায়, এই ঘটনায় আহত তপন ঢালিকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা বাইরে থেকে সরঞ্জাম নিয়ে এসে সুবোধ বেরার বাড়িতে বোমা বানাচ্ছিল। সেই সময় তার মধ্যে কয়েকটি বোমা ফেটে এই ঘটনা ঘটেছে। 

যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের লোকেরা জোর করে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়ে এখন বিজেপির নামেই বদনাম করার চেষ্টা করছে। আর প্রশাসনও ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের প্রহসন করে তাদের কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে আতঙ্ক ছড়াতে চাইছে। দলের তরফে গ্রেফতার হওয়ার কর্মীদের সবরকমের আইনি সহায়তা দেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন; Basirhat News: বিজেপির হয়ে ভোট করানোর জের! পঞ্চায়েত সুপারভাইজারের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget