এক্সপ্লোর

Basirhat News: বিজেপির হয়ে ভোট করানোর জের! পঞ্চায়েত সুপারভাইজারের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Basirhat News: বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ পঞ্চায়েত সুপারভাইজারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদনগর এলাকায়।

সমীরণ পাল, বসিরহাট: ভোট পরবর্তী সন্ত্রাসের (WB Post poll violence) ঘটনা অব্যাহত দিকে দিকে। এবারে বিজেপির (BJP) হয়ে ভোট করিয়েছে এই সন্দেহে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সুপারভাইজারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই পঞ্চায়েতের সুপারভাইজার ও তাঁর বৃদ্ধা মা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদনগর এলাকায়।

চাঁদনগর এলাকার ৫১ নম্বর বুথের সুপারভাইজার পবিত্র দাসের অভিযোগ, এবারের লোকসভা ভোটে তাঁদের বুথে তৃণমূল হেরে গেছে। বিজেপি জয়লাভ করেছে। এরপরই পঞ্চায়েত সদস্য কুতুবউদ্দিন দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে যে পবিত্র দাস বিজেপির হয়ে ভোট করিয়েছেন। তিনি বিজেপি করেছেন এই সন্দেহের বশে গতকাল বিকালবেলায় তাঁর বাড়িতে গিয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে এবং তার মোটরসাইকেল ভেঙে বাড়ির উঠোনে ফেলে দেয় তৃণমূল সদস্যের অনুগামীরা। সেই সময় পবিত্র দাস বাড়ি ছিলেন না। তাঁর বৃদ্ধা মা বাড়িতে ছিলেন তাঁকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। খবর পেয়ে পবিত্র দাস বাড়িতে এসে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

পবিত্র দাসের মা আতঙ্কিত হয়ে বলেন, ছেলে বাড়িতে ছিল না। যেভাবে এসে বাড়ির দরজা ভাঙচুর করার চেষ্টা করে এবং বাইক ভেঙে দেয় তাতে আমি অসুস্থ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছি।

আরও পড়ুন: Birbhum News: বীরভূমে বিজেপি নেতার বাবা ও ভাইকে বেধড়ক মারধর, বাড়িতে হামলার ভিডিও ভাইরাল

অভিযোগের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় বুথের তৃণমূল নেতা কাসেম আলি জানিয়েছেন,পবিত্র দাস যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। দীর্ঘদিন ধরে তৃণমূলের থেকে সুযোগ সুবিধা নিয়ে সে বিজেপির হয়ে ভোট করিয়েছে। তিনতলা বাড়ি তৈরি করেছে। তবে তার বাড়িতে কেউ ভাঙচুর চালায়নি। বিজেপির লোকজন ভাঙচুর চালিয়েছে। 

তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপির মণ্ডলের সাধারণ সম্পাদক টোটন মালিক। তাঁর দাবি, "এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা। যাঁরা আগে থেকে তৃণমূল করতেন তাঁদের উপরে নতুন সিপিএম থেকে আগত কর্মীরা অত্যাচার করছে। পবিত্র দাসের বাড়িতে ভাঙচুর চালিয়েছে পাশাপাশি এলাকায় তিন থেকে চারজন বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget