এক্সপ্লোর

Nandigram Rejinagar Bypoll : মমতা-অনুগামী তৃণমূলের সমর্থন নিয়ে নন্দীগ্রামে কোথায় দাঁড়িয়ে কং-প্রার্থী মিলন প্রধান? গণনা শুরুতেই এগিয়ে কে?

Nandigram Bypoll : নন্দীগ্রামে ২য়  রাউন্ডের শেষে ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ । নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস।


অর্ণব মুখোপাধ্যায়, নন্দীগ্রাম : নন্দীগ্রামে ২য়  রাউন্ডের শেষে ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ । নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস। রেজিনগরে দ্বিতীয় স্থানে AJUP । গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীকে ৯ হাজার ৬৬৫ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তাঁর সেই ছেড়ে যাওয়া আসনেই ভোট। সেখানে কি হাসিরানি জয়ের ধারা ধরে রাখতে পারবেন? প্রশ্ন এখন সেটাই।               

নন্দীগ্রামে দ্বিতীয় পোজিশনে রয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ফলাফলের সকালে তিনি আবারও অভিযোগ তুললেন, 'ভোট লুঠ হয়েছে। আর যেসব জায়গায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, সেখানে কংগ্রেস ভোট পেয়েছে।' মিলন প্রধানের অভিযোগ, মানুষের গণতান্ত্রিক অধিকার লুঠ হয়েছে। 

অন্যদিকে বিজেপি প্রার্থী হাসিরানি রথ আগেই জানিয়েছিলেন, 'জেতার ব্যাপারে আমি এবং আমার দল সম্পূর্ণ আশাবাদী, ১০০% আশাবাদী।  জেতাটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য মার্জিনটা।  হয়তো ১ লাখ ২০-২৫-এর মধ্যে আমাদের একটা টার্গেট আছে।' 

পাল্টা মিলন প্রধানের বক্তব্য, ' অনেক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, ভোটদানে যারা অংশগ্রহণ করেছেন, যারা করতে পারেনি বা করতে দেওয়া হয়নি, সেটা যা হওয়ার হয়েছে।  যারা বলছেন ভয়ের পরিবেশ নেই বা কোনও অসুবিধা নেই গণনার, সেতো আমরা দেখতে পাচ্ছি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসে কীভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। '

নন্দীগ্রামে উপনির্বাচনের ১৮ দিন আগে, ১৯ বছরের পুরনো মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করা হয়। ২৯ সেপ্টেম্বর মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে  মিলন প্রধানের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কোনও হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। মিলন প্রধানের মামলা কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠায় শীর্ষ আদালত। এবার কলকাতা হাইকোর্টে এই মামলা ফেরার পর, শুনানিতে কী হয়, সেটাই দেখার। 

অন্যদিকে রেজিনগরে দ্বিতীয় রাউন্ডের গণনা চলছে। রেজিনগরে দ্বিতীয় রাউন্ডের গণনা চলাকালীন ২১ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার। দুই কেন্দ্রে ভোট অবাধ ও নিরপেক্ষ হয়েছে কি না, তা নিয়ে ভোটের দিনই বিজেপি ও বিরোধীদের মধ্য়ে চাপানউতোর চরমে ওঠে! যদিও, মুখ্য়মন্ত্রী দাবি করেন, জয় নিয়ে তাঁরা নিশ্চিত ! এখন শেষমেষ ফল কোথায় গিয়ে দাঁড়ায় , অপেক্ষা এখন তারই। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget