এক্সপ্লোর

Nandigram: সিপিএমের দেওয়াল লিখনে কালি লেপার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তুঙ্গে বিবাদ

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই,  নন্দীগ্রামে সিপিএমের দেওয়াল লিখন কালি লেপার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই নন্দীগ্রামে শুরু দেওয়াল লিখন নিয়ে তরজা । সিপিএমের দেওয়াল লিখন মোছা নিয়ে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। নন্দীগ্রামে নৈতিকভাবে লড়াই করার অধিকার সিপিএমের নেই, পাল্টা নিশানা তৃণমূলের । 

২ এপ্রিল ২০২১। নন্দীগ্রামে বিধানসভা ভোটের দিন বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বুথের বাইরে ঠায় বসেছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর কথোপকথন উঠে এসেছিল শিরোনামে।  পঞ্চায়েত ভোটের আগে সেই বয়াল ১ নং গ্রাম পঞ্চায়েতেই এবার দেওয়াল লিখন নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি । 

রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তার আগেই,  নন্দীগ্রামে সিপিএমের দেওয়াল লিখন কালি লেপার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার নন্দীগ্রামের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলচক বুথে দেওয়াল লেখা শুরু করে সিপিএম। প্রার্থী ঠিক না হলেও দেওয়ালে আঁকা হয় দলীয় প্রতীক। এরপর রাতেই সেই লেখা মুছে দেওয়ার অভিযোগ ওঠে । 

সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়কের কথায়,  নন্দীগ্রামে বিজেপি এবং তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যার ফলে বিজেপি তৃণমূলকে সেট করে এবং তৃণমূল বিজেপিকে সেট করে চলতে চাইছে।যখন মানুষ জোট বাঁধছে, তখন তৃণমূল ভয় পেয়ে দেওয়াল লিখনে কালি দিচ্ছে। ভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বেল উড়িয়ে দিয়েছে তৃণমূল । 

নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলছেন, সিপিআইএম কে মনে করাতে চাই ওদের হাতে নন্দীগ্রামের কৃষকদের রক্ত লেগে আছে। গণতান্ত্রিক ভাবে লড়াইয়ে সিপিআইএম এগিয়ে আসতেই পারে। তবে নৈতিকভাবে তারা অপান্তেয়। এই মিথ্যে অভিযোগ করে সিপিআইএম খবরের শিরোনামে থাকতে চাইছে। তৃণমূল-বিজেপি সেটিং নিয়ে সিপিএমের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রলয় পালের কথায়, ভারতীয় জনতা পার্টি সৌজন্যে রাজনীতি করে। এই কাজ সম্পূর্ণ অনভিপ্রেত যারা এই কাজ করেছে তাদের সমর্থন করি না।

এর আগেও নন্দীগ্রামে বিজেপির দেওয়াল লিখন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই হরিপুর পঞ্চায়েতে প্রার্থীতালিকা ঘোষণা করে চমকে দিয়েছিল বিজেপি। পরে দেওয়াল লিখনে কোনও প্রার্থীর নাম না থাকায় তৈরি হয় বিতর্ক। এবার সিপিএমের দেওয়াল লিখন মোছা নিয়ে শুরু হয়েছে তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget