এক্সপ্লোর

Narada Case: নারদকাণ্ডে ইডি-র মামলায় ফিরহাদ, মদন, শোভন, মির্জার জামিন

Narada Case: ইডির দায়ের করা নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল ফিরহাদ হাকিম, মদন মিত্র শোভন চট্টোপাধ্যায় ও এস এম এইচ মির্জার। ইডি-র তরফে জামিনের বিরোধিতা করা হলেও, তা গ্রাহ্য করেনি আদালত।

প্রকাশ সিন্হা, কলকাতা: নারদ মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার। তৃণমূল নেতাদের দাবি, তাঁরা আদালতের নির্দেশ মতোই চলেছেন।

নারদ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি যে চার্জশিট পেশ করে, তাতে এই চারজন ছাড়াও সুব্রত মুখোপাধ্যায়ের নাম ছিল। এর মধ্যে কয়েকমাস আগে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। আদালতের নির্দেশমতো আজ ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জা ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন।

তৃণমূল নেতাদের তরফে আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত সওয়ালে বলেন, তাঁর মক্কেলদের বিরুদ্ধে কোনও নেতিবাচক রিপোর্ট নেই। আদালতের সমস্ত নির্দেশ তাঁরা পালন করেছেন। তাই জামিন সুনিশ্চিত করার আবেদন জানান তিনি। বিরোধিতা করে ইডি-র আইনজীবী পাল্টা বলেন, এই মুহূর্তে তাঁরা জামিনের বিরোধিতা করছেন। কারণ, ইডির তরফে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। এই মুহূর্তে অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করা ঠিক নয় বলে সওয়াল করেন ইডির আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখা হয়। পরে আদালত নারদ মামলায় চারজনের অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত করে।

২০১৬-র ১৪ মার্চ বিধানসভা ভোটের আগে নারদ স্টিং ফুটেজ প্রকাশ্যে আসে। গত বছরের ১৭ মে নারদকাণ্ডে চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। আগেই গ্রেফতার হন এস এম এইচ মির্জা। পরে তাঁরা জামিন পান। ১ সেপ্টেম্বর নারদ মামলায় চার্জশিট জমা দেয় ইডি। এবার এই মামলায় অন্তর্বর্তী জামিন সুনিশ্চিত হল চারজনের। 

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদকাণ্ড প্রকাশ্যে আসার পর উত্তাল হয় রাজ্য রাজনীতি। এরপর গত বছর শোভন চট্টোপাধ্যায়, সুব্রত চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মদন মিত্র গ্রেফতার হওয়ার পর ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। এরপর জামিন পান তাঁরা। এর কিছুদিনের মধ্যেই প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। বাকিদের বিরুদ্ধে মামলা এখনও চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC vs BJP Clash:বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, লাঠি-বাঁশ দিয়ে রাস্তায় ফেলে 'মার', রণক্ষেত্র বাসন্তী
বিজেপি প্রার্থীর প্রচার চলাকালীন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, লাঠি-বাঁশ দিয়ে রাস্তায় ফেলে 'মার', রণক্ষেত্র বাসন্তী
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
News Live Updates: যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন, ইসলামপুরে শোভাযাত্রা আটকে দিল পুলিশ
যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন, ইসলামপুরে শোভাযাত্রা আটকে দিল পুলিশ

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: এরপর ছুঁতে পারবেন না সোনা ! আজও পাচ্ছেন অনেক কমে, রাজ্যে কত যাচ্ছে রেট ?
এরপর ছুঁতে পারবেন না সোনা ! আজও পাচ্ছেন অনেক কমে, রাজ্যে কত যাচ্ছে রেট ?
Hormuz Opens For India :  ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, দাম কমবে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ?
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, দাম কমবে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ?
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Embed widget