এক্সপ্লোর

Narendra Modi: ‘তৃণমূলের দুর্নীতিতে বিরক্ত মানুষ’, বঙ্গসফরের আগে লিখলেন মোদি, ‘আসছেন যখন…’, এল পাল্টাও

TMC vs BJP: আগামী বছর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই ভোটমুখী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে Operation Sindoor অভিযান চালানোর পর প্রথম রাজ্যসফর। আগামী কাল আলিপুরদুয়ারে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই নিয়ে এখন চরম তৎপরতা রাজ্য বিজেপি-র অন্দরে। আর সেই আবহেই সোশ্য়াল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ মোদির। রাজ্যের বর্তমান তৃণমূল সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতা নিয়ে মানুষ বিরক্ত বলে মন্তব্য করলেন তিনি। (Narendra Modi)

আগামী বছর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই ভোটমুখী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই আবহেই রাজ্যে পা রাখছেন মোদি। আর তার রেশ চোখে পড়ল তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্টেও। বুধবার সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, 'পশ্চিমবঙ্গের মানুষের কাছে যেতে পারা সবসময়ই আনন্দের। আগামী কাল, ২৯ মে আলিপুরদুয়ার ও কোচবিহারের কর্মসূচিতে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভিত্তিস্থাপন রয়েছে। এতে সাধারণ মানুষ উপকৃত হবেন, পরিবেশের উন্নতি হবে এবং কর্মসংস্থান হবে'। (TMC vs BJP)

মোদি আরও লেখেন, 'আগামী কাল বিকেলে আলিপুরদুয়ারে বিজেপি-র জনসভায় বক্তৃতা করব আমি। গত এক দশকে NDA সরকারের একাধিক প্রকল্পে উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। একই সঙ্গে, তৃণমূলের দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতায় তিতিবিরক্ত তাঁরা'। রাজ্যে পা রাখার আগেই তৃণমূলকে যে ভাবে নিশানা করেছেন মোদি, তাতে আগামী কাল তাঁর বক্তৃতাতেও একই সুর শোনা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

কিন্তু মোদির এই পোস্টের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। পাখির ছবি পোস্ট করে তারা লিখেছে, 'পরিযায়ী শ্রমিকরা যখন আবারও ঋতুকালীন সফরে আসছেন, একটা সাধারণ প্রশ্নের উত্তরও দিয়ে যান: বাংলার ন্যায্য প্রাপ্য ১.৭ লক্ষ কোটি টাকা কেন আটকে রেখেছে কেন্দ্র'? সেই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, #AayeHoTohBataKeJao

প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়া, আইন ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে শাসকদল তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। পাশাপাশি, Operation Sindoor-কে সামনে রেখেও প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী কাল প্রধানমন্ত্রীর ভাষণেও Operation Sindoor-এর কথা শোনা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদির সফরের পর ৩১ মে থেকে দু'দিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget