এক্সপ্লোর

Modi News BREAKING : প্রবল কুয়াশা, নদিয়ায় নামতেই পারল না মোদির কপ্টার, ফিরল কলকাতায়

Narendra Modi News : এখনও পর্যন্ত বিমানবন্দরেই আছে মোদির কপ্টার। সম্ভবত সড়কপথে তাহেরপুর যাওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী। 

শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  পশ্চিমবঙ্গে আজ জেলায় জেলায় কুয়াশা। কুয়াশার জন্য নদিয়ার তাহেরপুরে নামতে পারল না নরেন্দ্র মোদির কপ্টার। ফলে সিদ্ধান্ত নেওয়া হল দমদম বিমানবন্দরে কপ্টারটি ফিরিয়ে আনার। এরপর হয়ত সড়কপথে নদিয়া যাবেন তিনি। তাই সভার সময়সূচিতে পরিবর্তন ঘটবেই। এখনও পর্যন্ত বিমানবন্দরেই আছে মোদির কপ্টার। সম্ভবত সড়কপথে তাহেরপুর যাওয়ার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী। 

এদিন রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া সভা হওয়ার কথা। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভা করার কথা ছিল নরেন্দ্র মোদির। কয়েক মাস পরেই এ রাজ্যে বিধানসভা ভোট। এরই মধ্যে এসআইএর-র পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখানে নাম বাদ পড়েছে মতুয়া সমাজের বহু ব্যক্তির। তাদের ভোটাধিকার হয়ে পড়েছে অনিশ্চিত। অথচ পশ্চিমবঙ্গের ভোট সমীকরণে, মতুয়াদের গুরুত্ব অপরিসীম। গত লোকসভা নির্বাচনেও মতুয়াদের সিএএ-র করো নাগরিকত্ব সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল মোদি সরকার। কিন্তু, সেই নাগরিকত্বের ফয়সালা না হওয়ার কারণেই এখন অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। কারণ, সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে তারপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে আসবে।  এই প্রেক্ষাপটে বিজেপির প্রতিও ক্ষোভ তৈরি হয়েছে মতুয়াদের একাংশের।এবার আবার এসআইআর-এর পর নাম বাদ পড়ে গিয়েছে মতুয়া সমাজের বহু ব্যক্তিরই। তাঁদের অনেকের মনেই প্রশ্ন, নাগরিকত্ব কবে মিলবে? শেষ পর্যন্ত SIR-এ নাম থাকবে না কাটা যাবে? ভোটাধিকার থাকবে তো? মতুয়াদের অধিকাংশই ওপার বাংলা থেকে আসা। তাদের অনেকেরই নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। SIR-এর শুনানি পর্বে ডাক পড়লে কী নথি দেখাবেন? উত্তর নেই মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের কাছেই। বিশ্লেষকদের অনেকের মতেই, এই পরিস্থিতি চাপ তৈরি করতে পারে বিজেপির উপর। আশা করা হয়েছিল , এদিন তাহেরপুর সভা থেকে মতুয়াদের মন জিততে, আস্থা জিততে নতুন কিছু বলবেন প্রধানমন্ত্রী। মনে করা হয়েছিল , ভোট যুদ্ধের বিউগল পুরোপুরি বেজে যাবে আজকের তাহেরপুরের সভা থেকেই। 

সভা শুরুর আগেই সভাস্থলে বহু  মানুষ ভিড় জমিয়েছে। ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও জন সমাগম হয়েছে। তাহেরপুরে সভা করতে না পারলে তাঁদের আশাহত হওয়ার আশঙ্কা থাকবেই।  মতুয়া গড়ে মোদির সভা ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনার ছবি।  প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে ভিড় জমে হেলিপ্যাডেও। কিন্তু একটা সময় পর এত ভিড় হয়ে যায়, মানুষ ব্যারিকেড টপকে এগোতে চান। এই পরিস্থিতিতেই দেখা গেল, নরেন্দ্র মোদি নিজেই আসতে পারলেন না।  

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget