এক্সপ্লোর

Narendra Modi: ভোটের প্রচারে দু'দিনের বঙ্গসফরে মোদি, এবার আর থাকছেন না রাজভবনে

CV Ananda Bose: লোকসভা নির্বাচনের প্রচারে আজ ফের রাজ্য পা রাখছেন মোদি।

কলকাতা: আগামী কাল রাজ্যে পঞ্চম দফায় ভোটগ্রহণ, তার আগে আজ ফের বঙ্গসফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাজ্যে বিজেপি প্রার্থীদের হয়ে তিনটি সভা করবেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে পর পর সভা রয়েছে তাঁর। কিন্তু এর আগে বঙ্গসফরে এসে কলকাতার রাজভবনে রাত কাটালেও, এবার আর রাজভবনে উঠছেন না মোদি। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, সেই সময় মোদির এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। (Narendra Modi)

লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার ফের রাজ্য পা রাখছেন মোদি। আজ মোট তিনটি সভা রয়েছে তাঁর। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতর সমর্থনে পুরুলিয়ায় প্রথম সভাটি করবেন তিনি। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে ওন্দায় সভা রয়েছে। পাশাপাশি, আগামী কালও দু'টি সভা রয়েছে মোদির। অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুরেও সভা করবেন প্রধানমন্ত্রী। তবে রাজভবনের পরিবর্তে আজ রাতে তিনি থাকবেন কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে। (CV Ananda Bose)

কয়েক দিন আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে যখন তোলপাড় চলছে, সেই সময়ও রাজ্যে এসে রাজভবনেই ওঠেন মোদি। তার পরেও একবার রাজভবনে রাত্রিবাস করেন তিনি। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপালের বাসভবনেই ওঠার জন্য তৃণমূল তীব্র আক্রমণ শানায়। তাই এবার মোদির রাজভবনে না ওঠার সিদ্ধান্ত নিয়েও নান জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Raj Bhavan Controversy: অভিযোগকারিণীকে আটকানোর চেষ্টা? শ্লীলতাহানির অভিযোগে রাজভবনের কর্মীদের তলব করল পুলিশ

এমনিতে রাজভবনে মোদির জন্য নির্দিষ্ট একটি ঘর রয়েছে। এবারও সেই ব্যবস্থা করে রাখা ছিল বলে জানা গিয়েছে। তবে অন্য বার মোদি আসার আগে রাজভবনে যে তৎপরতা চোখে পড়ে, এবার তা নেই। আর তার পরই মোদি রাজভবনে থাকছেন না বলে জানা যায়। আজ সভা সেরে কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিতে রাত কাটাবেন। কাল সকালে সেখান থেকে বেরিয়ে বাকি সভাগুলি সারবেন, তার পর আবার উড়ে যাবেন। তবে কেন রাজভবনে থাকছেন না মোদি, তা নিয়ে কিছু জানা যায়নি। 

নির্বাচনী মরশুমেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের অস্থায়ী কর্মী এক মহিলা। চাকরির স্থায়ীকরণ এবং উন্নতির আশ্বাস দিয়ে রাজ্যপাল দু'-দু'বার তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে দাবি করেন তিনি। অভিযোগকারিণী থানায় অভিযোগ জানালেও, সংবিধানে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি নেই। এমন পরিস্থিতিতে রাজভবনের তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কলকাতা পুলিশ। অভিযোগকারিণীকে তাঁরা বাধা দেন, অভিযোগ জানানো থেকে আটকাতে যান বলে অভিযোগ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget