এক্সপ্লোর

Narendrapur Murder: ১০০ টাকা ধার শোধ করা নিয়ে জন্য রক্তারক্তি! বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা বন্ধুর

Kolkata News: ধারের টাকা ফেরত চাওয়াতেই শেষ হলে গেল বন্ধুত্ব। মাত্র ১০০ টাকার জন্য বাধল রক্তারক্তি কাণ্ড। বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে।

হিন্দোল দে, কলকাতা: মুকুন্দপুরের (Mukundapur) অর্জুন পার্কে মদের আসরে বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের (Murder) চেষ্টার অভিযোগ। ১০০ টাকা ধার শোধ করা নিয়ে বিবাদের জেরে হামলা বলে পুলিশের (Police) অনুমান। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত এখনও অধরা। 

ধারের টাকা ফেরত চাওয়াতেই শেষ হলে গেল বন্ধুত্ব। মাত্র ১০০ টাকার জন্য বাধল রক্তারক্তি কাণ্ড। বন্ধুকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। শনিবার বিকেলে মুকুন্দপুরের অর্জুন পার্কের ভেড়ি লাগোয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। 

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে, বন্ধু বাপিকে ১০০ টাকা ধার দেন সাধন ব্যাপারী নামে এক রঙের মিস্ত্রি। শনিবার মদের আসরে বন্ধুর থেকে সেই টাকা ফেরত চান মুকুন্দপুরের বাসিন্দা সাধন। এরপরই শুরু হয় কাটাকাটি।                                

আরও পড়ুন, ভোটের পর থেকেই বেপাত্তা কাউন্সিলর! তৃণমূল নেতার নামে 'সন্ধান চাই' পোস্টার

সূত্রের খবর, কথা কাটাকাটি চলাকালীন আচমকা সাধনের ওপর ছুরি নিয়ে চড়াও হন মদের আসরে থাকা আর এক বন্ধু সঞ্জীব চট্টোপাধ্যায়। সাধনের গলা ও পেটে এলোপাথাড়িভাবে ছুরির কোপ বসানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর, রক্তাক্ত অবস্থাতেই রিকশয় চড়ে পূর্ব যাদবপুর থানায় গিয়ে অভিযোগ জানান আক্রান্ত ব্যক্তি।                                                                                         

কিন্তু ঘটনাস্থল তাদের এলাকায় হওয়ায় তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানা। কয়েক ঘণ্টার মধ্যেই মুকুন্দপুর এলাকা থেকেই মূল অভিযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এখনও অধরা আরেক অভিযুক্ত। মুকুন্দপুরের অর্জুন পার্কে মদের আসরে খুনের চেষ্টায় যদিও দুষ্কৃতী-দৌরাত্ম্যের অভিযোগ স্থানীয়দের। এক বাসিন্দা বলেন, 'এখানে দিনরাত অসামাজিক কাজ চলে। পুলিশ কোনও পদক্ষেপ নেয় না।' 


তবে, মাত্র ১০০ টাকা নিয়ে বিবাদ, নাকি পুরনো কোনও আক্রোশ? খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানা। আক্রান্ত ব্যক্তি ভর্তি রয়েছেন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে।                                                                       

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget