এক্সপ্লোর

Narkeldanga: অন্তঃসত্ত্বাকে লাথির মারায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, যুক্ত শ্লীলতাহানির ধারাও

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানিয়েছেন, অভিযোগকারীরা ফের কোনও অভিযোগ জানালে নতুন মামলা রুজু হবে।

নারকেলডাঙা: এবিপি আনন্দর (ABP Ananda) খবরের জের। নারকেলডাঙায় (Narkeldanga) ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পেটে লাথি মারার অভিযোগে এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত প্রোমোটার-সহ গ্রেফতার ৮। যুক্ত করা হয়েছে শ্লীলতাহানির ধারাও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানিয়েছেন, অভিযোগকারীরা ফের কোনও অভিযোগ জানালে নতুন মামলা রুজু হবে।

পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার নালিশ: নারকেলডাঙাকাণ্ডে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগের পর এবার পুলিশের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার নালিশ। অন্তঃসত্ত্বার পরিবারের দাবি, ঘটনায় তাঁরা ৯-১০ জনকে সনাক্ত করে অভিযোগ জানাতে চাইলেও, রাতে হাসপাতালে গিয়ে নারকেলডাঙা থানার পুলিশ আধিকারিকরা ২-৩ জনের বেশি নাম নিতে চাননি। এর পাশাপাশি, অন্তঃসত্ত্বার পরিবারের দাবি, তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় অস্ত্রোপচার করে প্রি-ম্যাচিওর ডেলিভারি করানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে গর্ভস্থ শিশুর সুস্থতা সম্পর্কে চিকিত্সকদের তরফে কোনও নিশ্চয়তা মেলেনি। দাবি অন্তঃসত্ত্বার পরিবারের।

প্রোমোটিং-বিবাদে একের পর এক অভিযোগ: নারকেলডাঙায় প্রোমোটিং-বিবাদে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ পুলিশ ও স্থানীয় বিধায়ক পরেশ পালের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার পাশাপাশি, পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও, বিধায়কের অনুগামী প্রোমোটারের দলবল ঘর দখল করে রেখেছে। অন্তঃসত্ত্বার স্বামী ও শ্বশুরকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। অন্তঃসত্ত্বার শ্বশুর অভিযোগকারী শিবশঙ্কর দাসের দাবি, অভিযোগপত্র ইংরেজিতে লিখে তাঁকে দিয়ে সই করানো হয়েছে। ফলে বয়ান না বুঝেই সই করেছেন বলে দাবি অভিযোগকারীর। এদিন নারকেলডাঙাকাণ্ডে হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বাকে দেখতে গেলেন সুকান্ত মজুমদার।

নারকেলডাঙাকাণ্ডে তৃণমূল বিধায়ক পরেশ পাল ঘনিষ্ঠ প্রোমোটারের নামে ঘর দখলের অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে ঘর নিয়ে বিবাদ, সেখানে ডাঁই করে রাখা বাঁশ, বালির বস্তা। কাঠের পাটাতনে পেরেক পুঁতে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ঘর দখল ও অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন প্রোমোটারের কর্মচারীরা। 

নারকেলডাঙায় (Narkeldanga Violence) বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ। ৮ মাসের অন্তঃসত্ত্বা এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইডেন হাসপাতালে ভর্তি। এদিকে ব্যাথা না কমলে সিজার করার সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকেরা বলেই জানিয়েছেন শ্বশুর।

সময়ের আগেই সিজার ? কী বলছেন চিকিৎসকেরা ?

 শ্বশুরমশাই জানিয়েছেন, 'এখনও তীব্র ব্যাথা রয়েছে বৌমার। নজরে রেখেছেন চিকিৎসকরা। ব্যথা যদি না কমে সিজার করতে হবে। বৌমাকে যেভাবে মারধর করেছে, এখন বোঝা যাচ্ছে না বাচ্চাটা ঠিক আছে, কি নেই ?' একরাশ আতঙ্ক নিয়ে জানালেন তিনি। প্রসঙ্গত, নারকেলডাঙার বাসিন্দা শিবশঙ্কর দাস ও তাঁর ছেলে দীপক দাসের অভিযোগ, প্রোমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার জন্য তাঁদের দেখা করতে ডেকেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং বিধায়ক পরেশ পাল। সে জন্য তাঁদের 'ছেলেরা এসে তলব' করে যায় বলে, দাবি শিবশঙ্করের। কিন্তু বাবা-ছেলে কেউই যেতে রাজি হননি। অভিযোগ, এরপরই শুরু হয় তাণ্ডব। অভিযোগ, 'প্রায় ২০০ মত ছেলে এসে আচমকাই তাঁদের বাড়িতে চড়াও হয় এবং দীপককে বেধড়ক মারধর করা হয়।'যদিও কোনও মতে প্রাণ বাঁচিয়ে তিনি নারকেলডাঙা থানায় যান। এদিকে নারকেলডাঙা থানায় আরও অসুবিধা অপেক্ষা করছিল বলে, দাবি শিবশঙ্কর ও দীপকের। তাঁদের দাবি, থানায় অভিযোগ তো নেওয়া হয়নি। উল্টে  তাঁদের, 'আক্রান্ত দুজনকেই গ্রেফতার করা হয়।'

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget