এক্সপ্লোর

Narkeldanga Incident: নারকেলডাঙায় গৃহবধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী

Kolkata News: শ্বেতাপ্রসাদ শাহ নামে মাত্র ২৯ বছর বয়সী ওই তরুণীর বাপের বাড়ির তরফে অভিযোগ, সুপরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে।

কলকাতা: নারকেলডাঙা থানা এলাকায় গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার স্বামী। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার রোহিত কুমার শাহ। ২ বার কন্যাসন্তান হওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ ওঠে। মৃতার পরিবারের অভিযোগ, সুপরিকল্পিকভাবে খুন করা হয়েছে গৃহবধূকে।               

নারকেলডাঙা থানা এলাকায় গৃহবধূর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। শ্বেতাপ্রসাদ শাহ নামে মাত্র ২৯ বছর বয়সী ওই তরুণীর বাপের বাড়ির তরফে অভিযোগ, সুপরিকল্পিতভাবেই খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। পুলিশ সূত্র খবর, শ্বেতাপ্রসাদ শাহ এবং তাঁর স্বামী রোহিত শাহের ২ কন্য়া সন্তান রয়েছে। শ্বেতার পরিবারের অভিযোগ, তা নিয়ে সন্তুষ্ট ছিল না রোহিতের পরিবার। রোহিত বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছিলেন বলেও অভিযোগ। তাদের দেওয়া ফোন কল রেকর্ডেও, শ্বেতার মুখে এক অন্য় মহিলার কথা শোনা গেছে। ওই কল রেকর্ড অনুযায়ী, শ্বেতাপ্রসাদ বলেন, "আমরা যখন খাচ্ছিলাম, একটি মেয়ের ফোন আসে। আমি মেয়েটিকে আগে মেসেজ করে বলেছিলাম যে আর ফোন বা মেসেজ যেন না করে। এখন ওরা স্ট্রাটেজি করেছে যে ডিভোর্স হয়ে যাবে।  আমাকে শুধু বেল্ট দিয়ে মেরেছে। দেওয়ালে ঠুকে ঠুকে মেরেছে। ফোন ভেঙে দিয়েছে। বাবা আমি একটা কথা বলছি নয় আমাদের আলাদা করো নাহলে আমি গলায় দড়ি দেব। আমার খুব কষ্ট হচ্ছে। ২ দিনের মধ্য়ে কিছু করো নাহলে আমার লাশ পাবে।''

মৃতার পরিবারের দাবি, বুধবার সকালে শ্বেতার সঙ্গে কথা বলার পরই, তাঁর বাবা শ্বশুরবাড়িতে পৌঁছোন। প্রথমে তাঁকে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মৃতার বাবা অভিযোগ করেন, "আমার সঙ্গে কথা হয়। আমি যাই। আমি বাড়ির সামনের অফিসে যাই। আমাকে প্রথমে দেখা করতে দেয়নি। নানা ধরনের কারণ আছে। ছেলে সন্তান নেই বলে। ছেলের বদ অভ্য়াস রয়েছে। আমরা বোঝাবার চেষ্টা করি। কিন্তু হয়নি।''

পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে শ্বেতার স্বামী জানিয়েছিলেন, টাকা পয়সার কারণে মেঘালয়ে ঘুরতে যাওয়া নিয়ে কিছু সমস্য়া তৈরি হয়েছিল। সেই নিয়ে ঝামেলা হয় তাঁদের মধ্য়ে। তবে এই ঘটনার পর এবিপি আনন্দের সামনে মুখ খুলতে চাননি মৃতার স্বামী রোহিত শাহ। মৃত গৃহবধূর বাপের বাড়ির তরফে নারেকেলডাঙায় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। আর এরপর ২৪ ঘণ্টা কাটার আগে গ্রেফতার করা হল রোহিতকে। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget