এক্সপ্লোর

Nawsad Siddique: সন্দেশখালি যাওয়ার পথে 'পুলিশি বাধা', গ্রেফতার নৌশাদ সিদ্দিকি

Sandeshkhali Chaos :

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  এবার বাধা নৌশাদকে (Nawsad Siddique)। সন্দেশখালি ( Sandeshkhali ) যাওয়ার পথে  সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হল বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার কর্মসূচি ছিল আইএসএফ ( ISF MLA ) বিধায়কের। কিন্তু সায়েন্স সিটির কাছে তাঁকে আটকানো হলে পুলিশের সঙ্গে তাঁর বাদানুবাদ চরমে ওঠে। তারপরই গ্রেফতার করা হয় ISF বিধায়ককে।  

কী ঘটেছিল ... 

মঙ্গলবার পূর্ব পরিকল্পনা মতো সন্দেশখালির দিকে যাচ্ছিলেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সঙ্গে ছিলেন অনুগামীরা। কিন্তু ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। কেন গ্রেফতার করা হল, এই প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বাগ্‍‍বিতণ্ডায় জড়ান ISF বিধায়ক। ISF বিধায়ক বলেন, 'মনে হচ্ছে ওদের মাইনেও তৃণমূলের থেকে হয়। চাটুকারিতা করছে পুলিশ। কীসের ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী? বাংলায় স্বৈরতন্ত্র চলছে' । প্রথমে ১৪৪ ধারা লঙ্ঘনের যুক্তি দেখিয়েই নৌশাদকে আটকানো হয়।  পরে অবশ্য পুলিশ জানায়, CRPC-র ১৫১ ধারায় গন্ডগোলের আশঙ্কায় গ্রেফতার করা হয় নৌশাদ সিদ্দিকিকে।  

কংগ্রেস প্রতিনিধি দলকেও বাধা

এদিনই আবার কংগ্রেস প্রতিনিধি দলকে সন্দেশখালি যাওয়ার পথে বাধা দেওয়া হয়। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিল কংগ্রেসের প্রতিনিধি দল। ন্যাজাটে আটকে দেওয়া হয় কংগ্রেসের প্রতিনিধি দলকে। 

সন্দেশখালিতে বাম মনোভাবাপন্ন বিশিষ্টরা

অন্যদিকে আবার পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালিতে গেলেন বাম মনোভাবাপন্ন বিশিষ্ট জনেরা। সেই দলে রয়েছেন বাদশা মৈত্র, সৌরভ পালোধি, দেবদূত ঘোষ-সহ বেশ কয়েকজন। সন্দেশখালির বিভিন্ন গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা । টোটোয় সন্দেশখালির ভিতরেও ঢোকেন বাদশা, দেবদূতরা। আগে ঘুর পথে, মুখ ওড়নায় ঢেকে সন্দেশখালি পৌঁছে যান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। 

ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মামলা

অন্যদিকে, সন্দেশখালি ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে রবিবার সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে পুলিশি বাধার মুখে পড়ে ওই সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। গ্রেফতার করা হয় পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। তারপর আদালতের দ্বারস্থ হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থা। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার দুপুর ৩টে মামলার শুনানি হবে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সওয়াল, শাসক দলের নেতা-মন্ত্রীদের সন্দেশখালিতে যেতে দিচ্ছে পুলিশ, কিন্তু বাকিদের আটকানো হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দ মন্তব্য করেন, সেটাই তো স্বাভাবিক যে শাসক দলের নেতাদের আটকানো হবে না। আপনার দল ক্ষমতায় এলে, তারাও সেটাই করবে।  

আরও পড়ুন  :

মুকুল রায়ের বাড়িতে ইডি, বেশিরভাগ প্রশ্নেরই উত্তরেই মুকুল বললেন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget