এক্সপ্লোর

Mukul Roy : অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়ের বাড়িতে ইডি, বেশিরভাগ প্রশ্নেরই উত্তরেই মুকুল বললেন...

Alchemist chit fund case : ইডি সূত্রে খবর, অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে এই কয়েক বছরে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। আর তাতে  বারবার মুকুল রায়ের নাম উঠে এসেছে।  

অ্যালকেমিস্ট  চিটফান্ড মামলায় মুকুল রায়কে (Mukul Roy) চলতি মাসেই তলব করেছিল ইডি (ED)। ইডির দিল্লির অফিসে তলব করা হয় মুকুল রায়কে। কিন্তু 'অসুস্থ' মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে সোজা বঙ্গে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। 

প্রায় ১ হাজার ৯০০ কোটির দুর্নীতি মামলায় আগেই অ্যালকেমিস্ট কর্তা কে ডি সিংহকে গ্রেফতার করেছিল ইডি। সূত্রের খবর, সেই মামলার তদন্তে মেলা তথ্যের ভিত্তিতেই তলব করা হয় মুকুল রায়কে।  তবে  মুকুল- পুত্র শুভ্রাংশু রায় জানান, 'বাবার শরীর খারাপ, হাঁটাচলা করতে পারেন না, কিছু মনেও রাখতে পারেন না,  ইডি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে করতে পারে, সহযোগিতা করব'। তারপরই সম্ভবত তাঁর কাঁচরাপাড়ার বাড়িতে এসে কথা বলার সিদ্ধান্ত নেয় সংস্থা । 

সোমবার অ্যাককেমিস্ট চিটফান্ড মামলায়  জিজ্ঞাসাবাদ করতে মুকুল রায়ের বাড়িতে পৌঁছয় টিম ইডি। কাঁচরাপাড়ার বাড়িতে প্রবীণ রাজনীতিকের বয়ান রেকর্ড করেন ইডির দিল্লির আধিকারিক। জানা গিয়েছে চিটফান্ড মামলায় প্রায় ২ ঘণ্টা ধরে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছেন। তাঁর পরিবারের দাবি, বেশির ভাগ কথাই স্মরণে থাকে না তাঁর। উপরন্তু কথা-বার্তায় অসংলগ্নতাও রয়েছে। তাই বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দিতে পারেনি মুকুল রায়। খবর ইডি সূত্রে। 

ইডি সূত্রে খবর, অ্যালকেমিস্ট চিটফান্ড দুর্নীতিতে এই কয়েক বছরে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। আর তাতে  বারবার মুকুল রায়ের নাম উঠে এসেছে।  এক সময় মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য সৈনিক।  কেউ কেউ তাঁকে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডও বলত। সেই সময় তিনি  অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন বিষয়ে সুবিধে নিয়ে ছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে মুকুল রায়ের পরামর্শে অ্যালকেমিস্ট অনেককে টাকা দেয় বলে অভিযোগ। সেই তদন্তের স্বার্থেই মুকুলের বয়ান গুরুন্তপূর্ণ বলে মনে করছে ইডি। তবে  'অসুস্থ' মুকুলের বয়ান কতটা সাহায্য করবে তদন্তে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।  

 ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ময়দানে নামেন একদা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা মুকুল। ধীরে ধীরে তিনি বিজেপি শিবিরেরও ভরসার পাত্র হয়ে ওঠেন।  কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে লড়াই করে  বিধায়ক হয়েছিলেন মুকুল। তবে পরে তিনি জুন মাসে ফের তৃণমূলে যোগদান করেন । তারপর অবশ্য একাধিকবার তাঁর মুখে কখনও বিজেপির স্বপক্ষে , কখনও তৃণমূলের হয়ে কথা শোনা গিয়েছে। তখন থেকেই তাঁর অসুস্থতার কথা জানায় পরিবার। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget