এক্সপ্লোর

Kolkata Fire: 'বেশিক্ষণ বাঁচব না, ছেলে-বউকে দেখিস..', নাজিরাবাদের জ্বলন্ত কারখানার ভিতর থেকে দাদাকে শেষ ফোন কর্মরত নিরাপত্তারক্ষীর

Nazirabad warehouse fire: ২৬ জানুয়ারি রাত ৩.১৪ মিনিটে দাদাকে ফোন করেছিলেন  রবীশ হাঁসদা। তিনি ছিলেন ওয়াও মোমোর গোডাউনে কর্মরত নিরাপত্তাকর্মী।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নাজিরাবাদের কারখানায় আগুন: ৮ দিন পরও উদ্ধার হচ্ছে দেহাবশেষ।
  • শেষ ফোনে প্রিয়জনদের জানান, 'আগুন লেগেছে, বাঁচব না'।
  • চুরি আটকাতে মূল গেটে তালা, ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
  • কারখানা থেকে ২৫ কর্মীর দেহাবশেষ উদ্ধারের খবর পাওয়া গেছে।

কলকাতা: ছাই আর তার মধ্যে মধ্যে পড়ে থাকা হাড়। মানুষের হাড়। নাজিরাবাদের মর্মান্তিক ঘটনার প্রায় ৮ দিন পার হয়ে গেলেও, এখনও পোড়া গোডাউন থেকে একের পর এক উদ্ধার হচ্ছে দেহ। তবে সেগুলিকে দেহ বললে অত্যুক্তি করা হয়। সেগুলি দেহাংশ। মধ্যরাতের সেই আগুন পুড়িয়ে দিয়েছে অনেক স্বপ্ন, অনেক আশা.. তবে শেষ মুহূর্ত চেষ্টা ছিল বাঁচার। যাঁরা নাজিরাবাদের আগুনে হারিয়েছেন প্রিয়জনদের, চোখে জল নিয়ে তাঁরাই মনে করছেন, শেষ ফোনগুলোর কথা। যখন দাউ দাউ করে জ্বলছে কারখানা, ভিতরে আটকা পড়ে রয়েছেন কর্মীরা। বেরতে পারছেন না। তখন শেষ মুহূর্তে পরিবারকে ফোন করেছিলেন অনেকেই। জানিয়েছিলেন, 'আর বাঁচব না।' কিন্তু যতক্ষণে পরিবার এসে পৌঁছেছে সেই অভিশপ্ত কারখানায়, ততক্ষণে সব শেষ। 

২৬ জানুয়ারি রাত ৩.১৪ মিনিটে দাদাকে ফোন করেছিলেন  রবীশ হাঁসদা। তিনি ছিলেন ওয়াও মোমোর গোডাউনে কর্মরত নিরাপত্তাকর্মী। সেই সময়ে, তাঁর দাদা ভাবতেও পারেননি যে, ভাইয়ের সঙ্গে এটাই তার শেষ কথা। কান্না ভেজা গলায় দাদা মনে করছেন, ভাই শেষবারের মতো বলেছিল, 'আমি মরেই যাব, বেশিক্ষণ বাঁচব না। সন্তান ও স্ত্রীকে দেখিস। দাদা সুনীল হাঁসদার সঙ্গে ফোনে শেষবার ২ মিনিট ৩ সেকেন্ড কথা বলতে পেরেছিলেন রবীশ। তারপরে আর ফোন পাওয়া যায়নি। সুনীল যতক্ষণে পরিবারকে নিয়ে এসে পৌঁছন, ততক্ষণে আগুনে সব জ্বলেপুড়ে গিয়েছে। 

বাঁচতে চেয়েছিলেন ওয়াও মোমোর আরেক কর্মরত কর্মী, পঙ্কজ হালদার ও। শেষবার ফোন করে স্ত্রীকে কাতরভাবে বলেছিলেন, 'আগুন লেগেছে, আমি আর বাঁচব না। কোম্পানির কাউকে ফোন করতে বলো'। রাত ৩.১১ মিনিটে, ১ মিনিট ৯ সেকেন্ড স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পঙ্কজ। স্ত্রীয়ের মাধ্যমে খবর পৌঁছনোর চেষ্টা করেছিলেন কোম্পানির কাউকে। যথাসাধ্য চেষ্টা করেছিলেন স্ত্রী ও। শেষ ফোন করেছিলেন, ৩.১৬ মিনিটে। তারপরে আর ফোন পাওয়া যায়নি পঙ্কজের। গাড়ি বুক করে যখন স্ত্রী এসে পৌঁছন নাজিরাবাদে, ততক্ষণে সব শেষ। 

জানা যাচ্ছে, নাজিরাবাদে অভিশপ্ত সেই কারখানার মূল গেটে তালা দিয়ে, ভিতরে থাকতেন কর্মীরা। চুরি আটকাতে, এটাই ছিল নিয়ম। কারখানায় ছিল না ন্যুনতম অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। বাইরে বেরনোর জন্য, ছোট গেটের বাইরে প্রচুর মাল রেখেছিল ডেকরেটর্স সংস্থা, দাবি কর্মীদের। সেই কারণে, আগুন লাগলেও বেরতে পারেননি কর্মীরা। ভিতরেই জ্বলে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী, নাজিরাবাদের কারখানা থেকে ২৫ জন কর্মীর দেহাংশ উদ্ধার করা গিয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget