এক্সপ্লোর

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?

Bengali News Live Update: দেশ-দুনিয়ার, জেলা থেকে রাজ্যের, নিজের বাড়ির পাশের সব খবর দেখুন সবার আগে

LIVE

Key Events
NEET Paper Leak protest Sonam Wangchuk abhijeet dipke Cockroach Janta Party CJP Student PM modi suvendu adhikari bjp tmc Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
দেশ-বিদেশ-রাজ্যের সব খবর, সবার খবর, সবার আগে...
Source : ABP Live

Background

জন্ম-মৃত্যু শংসাপত্র পাওয়ার নিয়মে বদল। নথি দেবেন সরকারি আধিকারিকরা, শংসাপত্র দেওয়ার ক্ষমতা থেকে বাদ মেয়র, চেয়ারম্যান, প্রধানরা। 

পঞ্চায়েতের দুর্নীতি রুখতে আসছে কঠোর আইন। প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে আর্থিক ক্ষমতা, দায়িত্ব থাকবে  পঞ্চায়েত সচিবদের হাতে। শনিবার বিধানসভায় আসছে বিল।

রাজ্যের মুখ্যসচিবের চাকরির মেয়াদ বৃদ্ধি কেন্দ্রের। ১ অগাস্টের বদলে মনোজ আগরওয়ালের অবসরের সময়সীমা ৬ মাস বেড়ে হল ২০২৭ সালে ৩১ জানুয়ারি। বিজ্ঞপ্তি জারি রাজ্যপালের।

বাইরে পুলিশি নিরাপত্তা, নিট প্রশ্নফাঁসকাণ্ডে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে ইন্ডি জোট। ইন্ডিয়া গেট যেতে বাধা, গান্ধী সমৃতি ভবন গেলেন রাহুল-প্রিয়ঙ্কা। 

ছাত্র আন্দোলনের শুরু হওয়ার পর বড় পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে বদল কেন্দ্রের। নতুন শিক্ষাসচিব হলেন নরেশ পাল গাঙ্গোয়ার। 

যাঁরা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাঁদের ছাড়া হবে না। প্রশ্নফাঁসে গঠন ফাস্ট ট্র্যাক তদন্ত। সোমবার সংসদে পেশ করা হবে বিল। চলতি অধিবেশনে কড়া আইন আনার বার্তা প্রধানমন্ত্রীর।

আজ আন্দোলনকারী ও সরকারের আলোচনার সম্ভাবনা। বেলা সাড়ে ১২টায় CJP-র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে পারে সরকার। অনশন তুললেন ওয়াংচুক। 

নিট প্রশ্নফাঁসকাণ্ডে উত্তপ্ত সংসদ, ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের। সংসদ চত্বরে সরকারের বিরুদ্ধে স্লোগান বিরোধীদের, পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান এনডিএ-র।

NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ। ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি কেন্দ্রের।

NEET-এ প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল দেশ, প্রশ্নফাঁসে গঠন 'ফাস্ট ট্র্যাক তদন্ত'। অভিযুক্তদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে গঠনের সিদ্ধান্ত।  

যাঁরা যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায়, তাঁদের ছাড়া হবে না। পোস্ট প্রধানমন্ত্রীর। ভবিষ্যত নষ্ট করেছেন প্রধানমন্ত্রীই, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, পাল্টা রাহুল গান্ধী।

নাসিরুদ্দিন থেকে অরিজিৎ সিং, সলমন খান, করিনা কপূর, আলিয়া ভাট। নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাশে তারকারা। আন্দোলনকারীদের পাশে অঞ্জন দত্ত থেকে জিৎ।

এনসিপিআই সাংসদের বিরুদ্ধে সংসদের বাইরে সরব সাসপেন্ডেড সাংসদ কল্যাণ। ইন্ডি জোটের সাংসদরা সমর্থন জানালেও, পাশে নেই কালীঘাট-তৃণমূলের সাংসদরা।

আজ ভূপেন্দ্র যাদবের বাড়িতে মধ্যাহ্নভোজে বিদ্রোহী তৃণমূল সাংসদরা। থাকতে পারেন শুভেনদু, জানালেন সুদীপ। উত্তর কলকাতা ওঁকে খুঁজছে, কটাক্ষ তাপসের।

ফের উত্তপ্ত বিধানসভা। একদিন সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ। অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদ।

আমাকে বলতে না দিলে, আমিও কাউকে বলতে দেব না। নিজের আসন ছেড়ে উঠে গিয়ে ফের আখরুজ্জামান, সন্দীপনদের হুঁশিয়ারি কুণালের। 

'কালীঘাট-তৃণমূল'-এর ২১ জুলাই কর্মসূচিতে যানবাহন চলাচলে সমস্যা। হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ। কর্মসূচির আহ্বায়ক-সংগঠনকের বিরুদ্ধে FIR পুলিশের।

ফের চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ টি মামলায় নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয়। কীভাবে সার্বিক রক্ষাকবচ ? প্রশ্ন হাইকোর্টের। পরবর্তী শুনানি বৃহস্পতিবার। 

পুর-নিয়োগে দুর্নীতি তদন্তে ছোট ছেলের পর মদনের বড় ছেলেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। শুক্রবার আসবেন মদন-পত্নী, জানালেন কামারহাটির বিধায়কের বড় ছেলে।

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকার দুর্ঘটনা, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। 

পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাঙ্কের পর এবার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্ক।বিহার-উত্তরপ্রদেশে ২ কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে নিষেধাজ্ঞা।

মালদার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে চলল গুলি। ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে সংঘর্ষ। মৃত ২ জওয়ান। আহত ১, আটক ১ জওয়ান।

আগামী সোমবার থেকে বলু ও গ্রিন লাইনে ভোর ৬টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত মিলবে মেট্রো। সোম থেকে শনি পর্যন্ত পরিষেবা। রবিবার মেট্রো চলবে সকাল ৯ থেকে রাত ১০.৩০টা।

সিকিমের নামচিতে টানেল ধসে মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা বেড়ে ২৫। এখনও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার চালাতে গঠিত স্পেশাল টিম।

15:09 PM (IST)  •  24 Jul 2026

WB News : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়

নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বামপন্থী ছাত্র সংগঠনের।

14:46 PM (IST)  •  24 Jul 2026

NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, কী আপডেট ?

নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারী ও কেন্দ্রীয় সরকারের মধ্যে বৈঠক শেষ হল। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে CJP-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। এই নিয়ে দ্বিতীয়বার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে CJP-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগে অমিত শাহের বাড়িতে বৈঠক করেন  জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং। এখন প্রতিবাদীদের সঙ্গে আন্দোলনের কী ফল হল, কাটবে কি অচলাবস্থা ? জানা যাবে বিকেল ৪ টেয়। ওই সময়ই ককরোচ জনতা পার্টির তরফে সাংবাদিক বৈঠক করা হবে। কী আলোচনা হল, কী ফলশ্রুতি , সবটাই জানাবে সিজেপি।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Advertisement

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget