এক্সপ্লোর

Alipurduar News: মিষ্টির লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ, গণপিটুনিতে মৃত প্রতিবেশী

Falakata News: পাঁচ বছরের এক নাবালিকাকে মিষ্টির লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে ধর্ষণ করে খুনের অভিযোগে তার প্রতিবেশীকে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা।

রাজা চট্টোপাাধ্যায়, আলিপুরদুয়ার: পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করল ক্ষিপ্ত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাট থানার ফালাকাট থানার খগেনহাটের জটেশ্বর এলাকায়। এই ঘটনায় জড়িত সন্দেহে উত্তেজিত জনতা ওই নাবালিকার প্রতিবেশীকে পিটিয়ে খুন করল।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যাক্তির বিরুদ্ধে । কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুরের ধারে শিশুটির মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় ওই শিশু কন্যার প্রতিবেশীরা  ৪০ বছর বয়সী এক প্রতিবেশীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে ধরে নিয়ে যায় এবং পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করে।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে ফালাকাটা থানা থেকে পুলিশও এসে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু, সেখানে যাওয়ার পর স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। এরপর ফালাকাটা থানা থেকে অতিরিক্ত পুলিশ কর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

স্থানীয় সূত্রে খবর, মেয়েটির বাবা-মা বাড়ির পাশেই কৃষি জমিতে কাজ করছিলেন। কাজে যাওয়ার সময় বাচ্ছাটিকে বাড়ির বাইরে খেলতে দেখে গিয়েছিলেন। কিন্তু,  সন্ধ্যার আগে ফিরে এসে মেয়ে দেখতে না পেয়ে এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।  তখন স্থানীয় কয়েক জনের কাছে জানতে পারেন যে শিশুটিকে শেষবার অভিযুক্ত প্রতিবেশীর সঙ্গে দেখা গিয়েছিল।  কেউ কেউ দাবি করেছেন যে তাঁরা অভিযুক্তের বাড়ি থেকে শিশুটির কান্না শুনেছেন।এরপরই স্থানীয় একটি পুকুরের পাড় থেকে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়।

তারপরই অভিযুক্তকে স্থানীয়রা আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয়দের।

এপ্রসঙ্গে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, গুরুত্ব সহকারে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুটি মৃতদেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শিশুর মৃত্যুতে যেমন ধর্ষণ করে খুনের তদন্ত হচ্ছে তেমনি অপর ব্যক্তির মৃত্যুর ঘটনারও তদন্ত চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget